'দুর্নীতি কমলে নিত্যপণ্যের দাম কমবে, ভর্তুকির দরকার নেই'

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৯ পিএম

আওয়ামী লীগ বর্গীদের মতো দুর্নীতি করে অর্থ বিদেশে পাচার করছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতি না করলে নিত্যপণ্যের দাম এমনিতেই কমতে বাধ্য। এরজন্য ভর্তুকি দেয়ার দরকার নাই।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, জনগনের টাকায় লবিস্ট নিয়োগ করে লাভ হবে না। এছাড়া গণপেনশনের নামে সরকার আরেকটি লুটপাটের প্রস্তাবনা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে না করোনা টিকার প্রথম ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

'মানুষ না আওয়ামীলীগ'এর মতো বক্তব্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একটি গালিতে পরিণত হয়েছে।

এসময় সরকার আর বেশিদিন থাকবে না জানিয়ে তিনি বলেন, সবখানে এখন একটাই আওয়াজ, আওয়ামী লীগ কখন বিদায় হবে। এছাড়া গুম-খুন করে জনগণের আন্দোলন দমন করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, এই সরকারকে জনগণ কখনও ক্ষমা করবে না।


একাত্তর/টিএ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুম ও খুনের চেয়েও বড় ভয়াবহ বাস্তবতা হলো—ফ্যাসিস্ট শেখ হাসিনার এ নিয়ে কোনো অনুশোচনা ছিলো না বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর