দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দেয়ার আহবান বিদিশার

আপডেট : ২০ মার্চ ২০২২, ১১:৪৩ পিএম

দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।

রোববার (২০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে বিদিশা বলেন, দেশে আজ হাহাকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরমে। এখনো সময় আছে, জনগণের দিক নজর দিন। দেশের জনগণ দু’মুঠো ভাত খেতে চায়।

তিনি আরো বলেন, দেশে আপনি উন্নয়ন করেছেন ঠিকই, আবার উন্নয়নের নামে লুট হয়েছে— একথা অস্বীকার করার সুযোগ নেই। লুটপাটকারীদের দমন করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক বলেন, বাজার সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আজ জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। গরুর মাংসের কেজি ৮০০ টাকা।

ইলিশ মাছসহ অন্যান্য মাছের দাম ক্রয়ক্ষমতার বাইরে। অথচ দেশের একটি শ্রেণির মানুষ ৮০০ টাকায় গরুর মাংস কিনছে। অনলাইনে ইলিশ মাছসহ অন্যান্য মাছ বিক্রি হচ্ছে।

অনলাইনে এসব জিনিস চড়া দাম দিয়ে কারা কিনছে, খোঁজ নিয়ে দেখুন। জনগণ, মেহনতি মানুষ, চাকরিজীবীরা এত দাম দিয়ে এসব কিনছে না। দুর্নীতিবাজরাই এসব কিনছে।

আরও পড়ুন: ভিন্ন মোড়কে একদলীয় শাসন চায় সরকার: ফখরুল

এরশাদের শাসনামলকে স্বর্ণযুগ আখ্যা দিয়ে বিদিশা বলেন, তখন ২০ টাকায় ১ কেজি চাল কেনা যেত। এরশাদ মারা গেছেন দুই বছরের হয়ে গেছে। এরশাদের ছোট ভাই জি এম কাদের বসে আছেন এরশাদের চেয়ারে। ওই চেয়ারে বসে এরশাদের নামে পদক দেওয়াকে কেন্দ্র করে যে চাঁদাবাজি করেছেন, তা বন্ধ করুন।

এমনিতেই দলের পদ ৫ হাজার, ১০ হাজার টাকায় বিক্রি করেছেন। মনোনয়ন বাণিজ্য তো আছেই। এসব করে জাতীয় পার্টিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন।


একাত্তর/আরএ

দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর