যানজটকে 'উন্নয়নের মূল্য' বললেন পরিকল্পনামন্ত্রী

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৮:২০ পিএম

ঢাকার যানজটকে 'উন্নয়নের মূল্য' উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, উন্নয়নের মূল্য অবশ্যই দিতে হবে। আমাদের মতো এমন উন্নয়নের পথে যারা গিয়েছে, তাদের সবাইকে এই উন্নয়নের মূল্য দিতে হয়েছে। 

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে একাত্তরের নিয়মিত আয়োজন নূর সাফা জুলহাজের সঞ্চালনায় একাত্তর জার্নালে ঢাকার যানজট প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী।  

এসময় থাইল্যান্ডের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০ বছর আগে থাইল্যান্ডও আমাদের মতো যানজটক্লিষ্ট অবস্থার মধ্য দিয়ে গিয়েছে। 

রাজধানীতে পাঁচ বছর আগে দৈনিক ৭২ লাখ কর্মঘণ্টা নষ্ট হতো যানজটের কারণে। আর গত দুই বছরে দেখা যাচ্ছে এই যানজটের কারণে ঢাকায় দৈনিক নষ্ট হচ্ছে ৫০ লাখ কর্মঘণ্টা। চট্টগ্রাম বা অন্য বড় শহরের কোনো হিসেবই দেখা যাচ্ছে না। 

বলা হচ্ছে ঢাকার এই যানজটের আর্থিক ক্ষতি বছরে ৩৭ হাজার কোটি টাকা। তবুও এই ঢাকাতেই আমরা আরও বড় বড় যোগাযোগ অবকাঠামো নির্মাণ করছি, বড় বড় বিনিয়োগ করছি। বিকেন্দ্রীকরণ না করে ঢাকায় এই বড় বড় বিনিয়োগ দিনশেষে কতোটা লাভজনক হবে, কতোটা সক্ষমতা বাড়াবে?

ঢাকায় সাবওয়ের মতো প্রকল্প কতটুকু লাভজনক হবে? ২০৪১ সালে যেই অর্থনীতির কথা বলা হচ্ছে, এই প্রায় অচল ঢাকা তা কতটুকু সক্ষম করতে পারবে? দেশের উন্নয়নের যে গতি তার তালে যদি দিনশেষে ঢাকাসহ বড় নগরীগুলোর গতি না বাড়ে, তাহলে দিনশেষে এই বড় বড় অবকাঠামো নির্মাণ কতোটা লাভজনক হবে? 

এমন সব প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এই যে কর্মঘণ্টার যে ক্ষতির হিসাব আমরা করছি, তার পাশাপাশি ফ্লাইওভার, মেট্রোরেলের মতো প্রকল্প না হলে আরও কতো ক্ষতি হতো তারও একটা হিসেব করা জরুরী। 

এসময় সঞ্চালক জুলহাজ ঢাকা শহরে গড় গতির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এখন ঢাকা শহরে গড় গতি হচ্ছে ৫ কিলোমিটার যা ১২ বছর আগেও ছিলো ২১ কিলোমিটার। 

এর প্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বর্তমান সরকার একটি অর্থনৈতিক উল্লম্ফনের চেষ্টা করছে উল্লেখ করে এম এ মান্নান বলেন, কোনোকিছু না করে আগের জামানায় বসে থাকলে আমরা স্বল্পোন্নত দেশের কাতারেই থাকতাম, দারিদ্র আরও বেড়ে যেতো। 

ঢাকার বিকেন্দ্রীকরণ না করে ঢাকায় আরও উন্নয়ন অবকাঠামো কতোটা যৌক্তিক এমন এক প্রশ্নের জবাবে এদিন একাত্তর মঞ্চে যুক্ত পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআইবি) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, সাবওয়ের মতো প্রকল্প ঢাকার জন্য অবশ্যই জরুরী ও যৌক্তিক তবে যানজটে এই দীর্ঘ কর্মঘণ্টার অপচয়ও আমলে নিতেই হবে। 

পৃথিবীর সব দেশেই গ্রাম থেকে শহরে লোক আসে উল্লেখ করে ড. মনসুর বলেন, ঢাকায় জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমরা সেইভাবে শহরকে বিকেন্দ্রীকরণ করতে পারিনি। আমাদের উপশহর, শহরতলিগুলো সেভাবে গড়ে ওঠেনি। কারণ আমরা ভালো রেল যোগাযোগ গড়ে তুলতে পারিনি, সড়ক যোগাযোগে উচ্চগতিও নিশ্চিত হয়নি। 

এখানেই আমাদের ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি। 

এসময় একাত্তর মঞ্চে যুক্ত নগর পরিকল্পনা বিশেষজ্ঞ স্থপতি এফ আর খান বলেন, ঢাকার বিকেন্দ্রীকরণ না হলে ৮০'র দশকের শেষে ব্যাংককে যেমন শহরে কেন্দ্রিভূত বিনিয়োগে ধ্বস নেমেছিলো, তেমনি এখানেও সেই সম্ভাবনা আছে। 

ফলে সেরকম আশঙ্কা এড়াতে উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে উপশহর গড়ে তোলার মাধ্যমে বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

একাত্তর/জো 

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ছেলে সাদাত মান্নান অভির অস্বাভাবিক সম্পদের তথ্য মিলেছে। কর নথিতে ২১৩ কোটি টাকার সম্পদ দেখালেও আয়ের উৎস দেখাননি সাবেক এ উপজেলা চেয়ারম্যান। 
আইনের কারণে প্রধানমন্ত্রী চাইলেও মুরাদের সংসদ সদস্যপদ বাতিল করতে পারবেন না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের জেলরোড এলাকায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর