কূটনীতিকদের নিয়ে বিএনপির ইফতার

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৮:৪২ পিএম

ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার আয়োজন করেছে বিএনপি।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কূটনীতিকদের শুভেচ্ছা জানিয়ে লন্ডন থেকে ইন্টারনেটের মাধ্যমে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ইফতারের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভ্যাগত কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে কূটনীতিকরা বাংলাদেশসহ মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে আয়োজিত মোনাজাতে অংশ নেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ড, তুর্কির রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান ও মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী একই টেবিলে বসে ইফতার করেন।

ইফতারে বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেনসহ পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দেন।

এছাড়া ছিলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, ইউএনডিপি, এনডিআই, ডেমোক্রেন্সি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা।


একাত্তর/এআর


দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর