যুগপৎ আন্দোলনে একমত হলো বিএনপি ও গণসংহতি

আপডেট : ০১ জুন ২০২২, ১০:০০ এএম

ক্ষমতাসীন সরকারের পতন, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সঙ্গে গণসংহতি আন্দোলনের ঐকমত্য হয়েছে।

এসব দাবি আদায়ে জোটগতভাবে কর্মসূচি দেবে দল দুটি। সমমনা সব গণতান্ত্রিক দলের সঙ্গে দ্রুত এমন ঐক্যের মাধ্যমে আন্দোলনের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করতে চায় বিএনপি।

সরকার বিরোধী আন্দোলন ও নির্বাচন সামনে রেখে বিএনপি নেতৃত্বাধীন নতুন জোট এবার যোগ দিয়েছে জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন।

মঙ্গলবার (৩১ মে) সকালে দলটির হাতিরপুল কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতারা।

বেলা বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দীর্ঘ দেড় ঘণ্টা ধরে চলে বৈঠক। আলোচনার মূল ইস্যু আওয়ামী লীগ সরকারের পতন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।

এর সঙ্গে যুক্ত হয় খালেদা জিয়াসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার ও সংবিধানের গণবিরোধী সংশোধনগুলো বাতিল।

এসব দাবি আদায়ে বিএনপির নেতৃত্বে জোটগতভাবে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাম ধারার দল গণসংহতি আন্দোলন।

দলটির সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বিরোধী পক্ষ থেকে যদি জাতীয় রূপরেখা হাজির হয় তাহলে আমরা বৃহত্তর ঐক্যে গড়ে তুলে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করতে পারবো।

সেজন্য আমরা প্রাথমিকভাবে ঐক্যমত হয়েছি যে, যুগপৎ আন্দোলন আমাদের যার যার অবস্থা থেকে পরিচালনা করতে হবে। আর ভবিষ্যতেও এ বিষয়ে আরো আলোচনা হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার ভোটাধিকার কেড়ে নিয়ে ১৮ কোটি মানুষকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে এবং সবাই ভোটাধিকারের দাবিতে আজকে নিজেরা আন্দোলন করবেন।

একটা জাতীয় ঐক্যের জায়গায় সরকার যেহেতু দাঁড় করিয়ে দিয়েছে, এই জাতীয় আন্দোলন আগামী দিনে সকলে নিজের অবস্থান থেকে সাধ্যমত করবেন বলে যোগ করেন সাকি।

image


এ সময় মির্জা ফখরুল বলেন, এই সরকারের গেলো এক যুগের শাসনে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এখন রাষ্ট্র মেরামতের জন্য গণতান্ত্রিক শক্তিকে এক করার কাজ করেছে বিএনপি। আর এতেই সরকারের পতন নিশ্চিত হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, যুগপৎ আন্দোলনের ব্যাপারে বিএনপি-গণসংহতি আন্দোলন একমত হয়েছে। যুগপৎ অর্থ তারা জোটবদ্ধ হয়ে আন্দোলন করবে না।

তবে একই লক্ষ্য অর্জনে দুই দলই নিজ নিজ জায়গা থেকে কর্মসূচি আলাদাভাবে পালন করলেও তাতে সমন্বয় থাকবে। আন্দোলনের রূপরেখা নিয়েও আলোচনা হবে।

যুগপৎ আন্দোলনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, ভয়াবহ যে ফ্যাসিবাদী সরকার, যারা আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিচ্ছে, তাদেরকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি।

বিএনপি মহাসচিব বলেন, যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, তা হচ্ছে, এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে।

আরও পড়ুন: ঘুষ লেনদেনের ফোনালাপ ফাঁস, সুন্দরগঞ্জের ওসিকে বরিশালে বদলি

একটা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে, তাদের অধীনে নির্বাচন কমিশন গঠন হবে, তাদের মাধ্যমে নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমেই পার্লামেন্ট ও সরকার গঠিত হবে।

সরকারবিরোধী বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনা চালিয়ে যাবেন বলে জানান বিএনপি মহাসচিব।

একাত্তর/আরএ

বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর