ঘুষ লেনদেনের ফোনালাপ ফাঁস, সুন্দরগঞ্জের ওসি বরিশালে

আপডেট : ৩১ মে ২০২২, ০৯:১১ পিএম

আসামির স্বজনের সাথে ঘুষ লেনদেনের ফোনালাপ ফাঁসের ঘটনায় গাইবান্ধার সুন্দরগঞ্জের সেই ওসি মো. তৌহিদুজ্জামানকে বরিশাল বিভাগে বদলি করা হয়েছে।

চলতি সপ্তাহে তাকে বদলি করা হলেও মঙ্গলবার (৩১ মে) স্থানীয় গণমাধ্যম কর্মীরা বিষয়টি জানতে পারেন।

বদলির বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জে তাকে বদলি করা হয়। তবে ঘুষ লেনদেনের ফোনালাপের অডিও ফাঁসের ঘটনার সত্যতা পাওয়া গেছে কিনা সে বিষয়ে পুলিশ সুপার কোনো মন্তব্য করেননি।

এ প্রসঙ্গে তিনি বলেন, তদন্তে যা পাওয়া গেছে, সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন।

গত ১৫ মার্চ রাতে সুন্দরগঞ্জ থানার ওসি ও তৎকালীন গাইবান্ধা ডিবি পুলিশের ওসি তৌহিদুজ্জামানকে প্রত্যাহার (ক্লোজড) করে গাইবান্ধা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পরদিন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মো. আবদুল আউয়ালকে আহবায়ক করে এক সদস্যের কমিটি গঠিত হয়। পরবর্তীতে তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

গতবছরের ১০ এপ্রিল গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানার (৪২) শহরের নারায়নপুর এলাকার বাসা থেকে ব্যবসায়ী হাসান আলীর (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ।

এনিয়ে নিহতের স্ত্রী বিথী বেগম বাদি হয়ে সদর থানায় মাসুদ রানা, রম্নমেল হক ও খলিলুর রহমানসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন। নিহত হাসানের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক ছিল।

মামলার বিবরণে জানা যায়, প্রায় দুইবছর আগে রানার কাছ থেকে পাঁচ লাখ টাকা ঋণ নেন শহরের স্টেশন রোডের জুতা ব্যবসায়ী হাসান আলী। এই টাকা সুদাসলে ১৯ লাখে দাঁড়ায়। সুদের টাকা দিতে না পারায় গতবছরের ৬ মার্চ লালমনিরহাট থেকে হাসানকে মোটরসাইকেলে তুলে আসেন মাসুদ। তিনি হাসানকে নিজ বাসায় একমাসের বেশি আটকে রেখেছিলেন।

প্রথমে মামলার তদন্ত করেন গাইবান্ধা সদর থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) সেরাজুল ইসলাম। পরে গাইবান্ধা ডিবি পুলিশের তৎকালীন ওসি, বর্তমানে সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মানষ রঞ্জন দাস দায়িত্ব পান। সর্বশেষ মামলার তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব পান তৎকালীন গাইবান্ধা ডিবি পুলিশের ওসি ও সুন্দরগঞ্জ থানার সেই ওসি মো. তৌহিদুজ্জামান।

মামলার তদন্তকারী কর্মকর্তা তৌহিদুজ্জামানের সঙ্গে মামলার আসামির দুই স্বজনের ঘুষ লেনদেনের ফোনালাপের অডিও ফাঁস হয়।

অভিযোগপত্র থেকে দুই আসামির নাম বাদ দেয়া ও আইনের ধারা কমিয়ে দিতে টাকা লেনদেনের কথাবার্তা হয়। কিন্তু এক আসামির নাম বাদ দিয়ে অভিযোগপত্র দিলে ঘুষের টাকা ফেরত প্রদানে ফোনালাপ হয়।

এদিকে আন্দোলনের মুখে সদর থানার তৎকালীন ওসি মাহফুজার রহমান, পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান এবং উপ-পরিদর্শক মোশারফ হোসেনকে অন্যত্র বদলি করা হয়। ঘটনার দিনই মাসুদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ। মাসুদসহ তিন আসামি বর্তমানে জামিনে আছেন।

আরও পড়ুন: মদনে দল বেঁধে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

ঘটনার নয়মাস ছয়দিন পর মাসুদ ও খলিলুরসহ দুইজনের বিরুদ্ধে চলতি বছরের ১৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৮ জানুয়ারি তিনি সুন্দরগঞ্জের ওসি হিসেবে বদলি হন।

গাইবান্ধা কোর্ট পুলিশ ফেব্রুয়ারির শেষের দিকে অভিযোগপত্রটি সংশোধনের জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে ফেরত পাঠায়। গত ৬ মার্চ মাসুদ রানাসহ তিন আসামিকেই অভিযুক্ত করে আদালতে সংশোধিত অভিযোগপত্র জমা দেয়া হয়।


একাত্তর/আরএ

চলাচলের জন্যে খুলে দেয়া হলো গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতু। বুধবার এক হাজার ৪৯০ মিটার দীর্ঘ এই সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় সরকার
গাইবান্ধায় মোটরসাইকেল গাছে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের হান্নানের মোড় এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধায় যুবলীগের এক নেতাকে হাত ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে চার জনকে আটক করেছে পুলিশ।
গাইবান্ধায় অষ্টম শ্রেণির এক কিশোরকে অপহরণের পর মুক্তিপণে পরিকল্পনা করে একই বিদ্যালয়ের দশম শ্রেণির তিন কিশোর। কিন্তু অচেতন করে অপহরণের পর যে বাড়িতে কিশোরটিকে রাখা হয় সেই বাড়ি মালিক বিষয়টি টের পেয়ে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর