হেফাজতের কাছে ৫ মে'র মূল্যায়ন

আপডেট : ০৭ মে ২০২১, ০৬:২১ এএম

২০১৩ সালের ৫ মে সমাবেশকে উপলক্ষ করে ঢাকা শহরে অবর্ণনীয় তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। এদিন হেফাজতে ইসলাম ঢাকা অবরোধ করে এবং শাপলা চত্বরে অবস্থান নিয়ে ব্যাপক সহিংসতা চালায়। ঘটনার আট বছর পর এ নিয়ে হেফাজতের দৃষ্টিভঙ্গি এখন কোন অবস্থানে রয়েছে সে প্রশ্নের উত্তর জানতে বৃহস্পতিবার (৬ মে) রাতে একাত্তর জার্নালে আমন্ত্রণ জানানো হয় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি ওসমান গণি চৌধুরীকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০১৩ সালের ৬ এপ্রিল হেফাজত কর্মীদের আক্রমণের শিকার একাত্তর টেলিভিশনের সংবাদকর্মী নাদিয়া শারমিন। তিনি এসময় তার উপরে চালানো নির্যাতনের বর্ণনা দেন। 

এ ঘটনার ব্যাখ্যা হিসেবে মুফতি ওসমান গণি বলেন, হেফাজতের একটি কুচক্রী মহল তাদের রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য সংগঠনের নাম কলুষিত করছে।

সাংবাদিক জুলহাস আলম তার কাছে জানতে চেয়েছিলেন, হেফাজত তাদের মতাদর্শ নিয়ে কোন ধরনের সমাজ বাংলাদেশে বিনির্মাণ করতে চান।

এর উত্তরে ওসমান গণি বলেন, আল্লামা শফি হেফাজতকে কোন রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করেননি। কাউকে ক্ষমতা থেকে নামানো কিংবা ক্ষমতায় বসানোর লক্ষ্য নিয়ে হেফাজতে ইসলাম গঠিত হয়নি। আল্লামা শফি চেয়েছিলেন বাংলাদেশের সর্বস্তরের তৌহীদি জনতা নিয়ে একটি অরাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একটি চিহ্নিত মহল ২০১৩ সাল থেকে সংগঠনের সদস্যদের ভুল পথে পরিচালিত করছে।

কিন্তু হেফাজতের কোন কর্মকাণ্ডে অরাজনৈতিক দলের কোন চিহ্ন দেখা যায়নি, প্রশ্ন রাখেন জুলহাস আলম। এর উত্তরে মুফতি ওসমান গণি বলেন, ৫ এপ্রিলের লংমার্চ সফল হওয়ার পর কিছু ব্যাক্তিতাদের রাজনৈতিক উত্থানের সিঁড়ি হিসেবে হেফাজতে ইসলামকে ব্যবহার করার চেষ্টা চালায়। তিনি বারবার হেফাজতকে একটি অরাজনৈতিক দল হিসেবে দাবি করেন।

ওসমান গণির কাছে সঞ্চালকের প্রশ্ন ছিল, এখন যারা সংগঠনের শীর্ষ নেতা হিসেবে আছেন তারা তখনও প্রথম সারির নেতাই ছিলেন। ওই ঘটনার পর আট বছরেও কোন ক্ষমা চাওয়া হয়নি কিংবা সেদিনের সহিংসতামূলক আচরণের জন্য দায়ী যারা তাদেরকে দুষ্কৃতিকারী বলে স্বীকার করা হয়নি। তাহলে আট বছর পরে এসে তাদের দৃষ্টিভঙ্গিতে কোন পরিবর্তন এসেছে কিনা, আর ৫ মে কেই বা তারা কিভাবে মুল্যায়ন করেন।

মুফতি ওসমান সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আল্লামা শফি কাউকে ক্ষমতা থেকে অপসারণ করার উদ্দেশ্যে হেফাজত গঠন করেননি কিন্তু সমাবেশের কিছু কিছু বক্তা ভাষণে সে কথা বলেছিলেন।

২০১৩ সালে ঘোষিত হেফাজতের ১৩ দফা দাবির মধ্যে বেশ কিছু দফা ছিল যা বাংলাদেশের সংবিধান পরিপন্থী। এর মধ্যে একটি হলো চতুর্থ দফা, যেখানে নারী পুরুষের ‘অবাধ বিচরণ’ বন্ধ করতে বলে হয়। এই ‘নারী পুরুষের অবাধ বিচরণ’ বলতে কি বোঝান হচ্ছে, জানতে চেয়েছিলেন অনুষ্ঠানের আরেক অতিথি ব্যারিস্টার নিঝুম মজুমদার। তিনি আরও জানতে চান, অনুষ্ঠানে উপস্থিত হেফাজতের সহিংসতার শিকার একজন নারীর কাছে মুফতি ওসমান ক্ষমা চাইবেন কিনা।

জবাবে ওসমান গণি বলেন, তিনি হেফাজতে ইসলামের কোন মুখপাত্র নন। ঘটনার দিন তাদের উপর নির্দেশ ছিল কারো উপর কোন ধরনের সহিংসতামূলক আচরণ করা যাবে না। সেদিন দুষ্কৃতিকারীরা মিডিয়ার কাছে তাদের ভাবমূর্তি কলুষিত করার উদ্দেশ্যে এমন কাজ করে।

সাংবাদিক জুলহাস আলম উল্লেখ করেন, হেফাজত কাউকে ক্ষমতা থেকে সরাতে চায় না কিন্তু তারা নিজেরাই ক্ষমতায় যেতে চায়। তারা যে সমাজ বিনির্মাণ করতে চায় তা করতে হলে তারা কি ধরনের সংগঠন সেটি পরিস্কার করা প্রয়োজন।  

উত্তরে ওসমান গণি বলেন, ইসলামের বিকাশ এবং আধুনিক সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে হেফাজতে ইসলাম গঠিত হয়েছে।  



একাত্তর/এসজে 


প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর