সাত দল নিয়ে নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৮:০৯ পিএম

ছোট ছোট সাতটি দল ও সংগঠনের সমন্বয়ে ‘গণতন্ত্র মঞ্চ’ নামের একটি নতুন জোট আত্মপ্রকাশ করেছে। এই সাতটি দলের মধ্যে পাঁচটি দল বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের জন্য সংলাপে অংশ নিয়েছিলো; যারা আগেও তিনটি ভিন্ন জোটের শরীক ছিলো। 

নতুন জোটের পক্ষ থেকে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দিয়ে জাসদের সভাপতি আ স ম আব্দুর রব বলেন, 'দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারবিরোধী আন্দোলনের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই মঞ্চ গঠিত হয়েছে। রাষ্ট্র, সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠান ও সরকারব্যবস্থা নিয়ে এই জোটের সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাবসহ দাবি রয়েছে।

এর আগে, রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গণতন্ত্র মঞ্চ’ নামের এই নতুন জোটের আত্মপ্রকাশের ঘোষণা দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব। 

জোটের দলগুলো হলো- জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

জেএসডি ও নাগরিক ঐক্য ২০১৮ সালের নির্বাচনে বিএনপির শরিক হিসেবে ঐক্যফ্রন্টে ছিলো। সরকারবিরোধী আন্দোলন গড়তে বিএনপির সাথে সংলাপে ছিলো গণতন্ত্র মঞ্চের পাঁচটি দল। 

গণতন্ত্র মঞ্চের ঘোষণা দিয়ে আসম আবদুর রব বললেন, তাদের এই জোট নানা ইস্যুতে সরকার বিরোধি আন্দালনে মাঠে নামবে। 

মঞ্চের রূপরেখা তুলে ধরে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ মিছিল করবেন তারা। 

জোটের রূপরেখায় রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার পাশাপশি মুক্তিযুদ্ধের অঙ্গীকার অনুযায়ী সব নাগরিকের জীবন নিশ্চিত করার কথা বলা হয়েছে। 

মঞ্চের আত্মপ্রকাশের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম।


একাত্তর/আরবিএস  

ফরিদপুরে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি এ কে আজাদের বাড়িতে সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
কোটা আন্দোলন ঘিরে সব সহিংসতা ও হত্যার দায় নিয়ে আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করার দাবি জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।
পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে গণতন্ত্র মঞ্চের সচিবালয় ঘেরাও কর্মসূচি। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা।
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা হরতালে সমর্থন জানিয়ে শনিবার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ৷
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর