এ কে আজাদের বাড়িতে হামলা, গণতন্ত্র মঞ্চের নিন্দা

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১২:১২ পিএম

ফরিদপুরে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি এ কে আজাদের বাড়িতে সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। একই সঙ্গে চট্টগ্রামের পটিয়া ও লালমনিরহাটের পাটগ্রামে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মব হামলা এবং পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মঞ্চের নেতারা।

শুক্রবার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, এসব হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, ‘মব সন্ত্রাসে’ জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। বিবৃতিতে বলা হয়, ‘যেভাবে এ কে আজাদের বাড়িতে হামলা হয়েছে, তা আওয়ামী শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে হামলার পুনরাবৃত্তি মনে করিয়ে দেয়। ২০২৪ সালের নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে।’

সরকারের সমালোচনা করে গণতন্ত্র মঞ্চ আরও বলেন, ৫ আগস্টের ঘটনার পর মব সন্ত্রাস রোধে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং কোথাও কোথাও সরকারি মদদের অভিযোগও উঠেছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতা বাড়ছে, যা উদ্বেগজনক।

তারা আরও বলেন, ‘সরকার মব সন্ত্রাসের লাগাম এখনই না টানলে এর দায় সম্পূর্ণভাবে তাদেরই নিতে হবে।’ তারা অবিলম্বে পটিয়া ও পাটগ্রাম থানার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

একাত্তর/এসি
কোটা আন্দোলন ঘিরে সব সহিংসতা ও হত্যার দায় নিয়ে আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করার দাবি জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।
পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে গণতন্ত্র মঞ্চের সচিবালয় ঘেরাও কর্মসূচি। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা।
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা হরতালে সমর্থন জানিয়ে শনিবার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ৷
নির্বাচন কমিশনের (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোট আধাবেলা ও গণতন্ত্র মঞ্চ সারাবেলা হরতালের ডাক দিয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর