হরতালের সমর্থনে শনিবার গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:৩৮ পিএম

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা হরতালে সমর্থন জানিয়ে শনিবার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ৷

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের ভোট বর্জনের পক্ষে গণসংযোগ কর্মসূচি শেষে এ ঘোষণা দেন ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।

কর্মসূচীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার বিভিন্ন বাহিনীকে সতর্ক অবস্থায় রেখে নির্বাচন পার করার চেষ্টা করছে। ৭ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদলীয় শাসন পাকাপোক্ত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান এখনও সময় আছে নির্বাচন স্থগিতের ঘোষণা দিন। পদত্যাগ করে অন্তর্বর্তী সরকারের বিষয়ে উদ্যোগ নিন। 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, ভোটকেন্দ্রে মানুষ যাবে না জেনেই নিজেদের স্বতন্ত্র প্রার্থী দাঁড় করানো হয়েছে। সরকার নিজেদের মতো ভোট দেখানোর চেষ্টা করবে, তাতে কাজ হবে না। আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্বে তারা মৃতপ্রায়। ক্ষমতা ধরে রাখতে বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ৭ই জানুয়ারি ভোট কেন্দ্রে না যেয়ে মানুষ গণপ্রতিরোধের নতুন সূচনা ঘটাবে। ঐক্য ধরে রাখুন, এটি আগামীতে গণজাগরণ তৈরি করে বিজয় সুনিশ্চিত।

ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, আজকে ৫ তারিখ। আর দুইদিন বাকি আছে নির্বাচনের। বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় যুক্ত হবে যদি ৭ তারিখে ডামি ও প্রহসনের নির্বাচনের নাটক মঞ্চস্থ হয়।

তিনি আরও বলেন, আমি অবৈধ প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো আগামীকাল সন্ধ্যার মধ্যে সংবিধানের ক্ষমতাবলে ৭ তারিখের নির্বাচনের তফসিল স্থগিত করুন এবং ৯০ দিনের মধ্যে আমাদের সঙ্গে বসে আলোচনা করে অন্তবর্তীকালীন সরকার অথবা জাতীয় সরকার গঠন করে একটি সুষ্ঠ ভোটের আয়োজন করুন। যদি না করেন আমরা ৭ তারিখের ভোট বর্জনের আহ্বান করেছি, আমরা বিশ্বাস করি বাংলার মানুষ ৭ তারিখে আপনাদের নাটকের দর্শক হবে না।

এআর
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর