গণতন্ত্র মঞ্চকে আন্দোলনের ফসল হিসাবে দেখছে বিএনপি

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৮:১১ পিএম

ছোট ছোট সাতটি দল নিয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চকে স্বাগত জানিয়ে, একে ঐক্য প্রক্রিয়ার প্রথম সাফল্য হিসেবে দেখছে বিএনপি। 

অন্যদিকে নবগঠিত গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন, তাদের জোটের সব গণতান্ত্রিক আন্দোলনে বিএনপিসহ সব বিরোধীদলের সমর্থন চান তারা। 

সেই সঙ্গে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায়, বিএনপিকে তার অবস্থান স্পষ্ট করতে বলছেন মঞ্চের নেতারা। 

বর্তমান সরকারের পতন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোমবার সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গণতন্ত্র মঞ্চ নামের একটি নতুন জোট আত্মপ্রকাশ করেছে।

১১ আগস্ট তারা বিক্ষোভ কর্মসূচিও ঘোষনা করেছে। সরকারবিরোধী জোট গঠনে গেলো দু’মাস ধরে বিএনপি যে দলগুলোর সাথে সংলাপ করেছে তার মধ্যে ছয়টি দল এই জোটে আছে। 

নতুন এই জোটকে কিভাবে দেখছে বিএনপি, এমন প্রশ্নের উত্তরে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তারা নতুন জোটকে স্বাগত জানাচ্ছেন। 

মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশকে ‘ঐক্যবদ্ধ আন্দোলনের সাফল্য’ হিসাবে দেখছে বিএনপি। 

নজরুল ইসলাম বলেন, গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানাই। তারা যেসব দাবি উল্লেখ করেছেন, এই দাবিগুলো আমরাও দীর্ঘদিন যাবৎ করে আসছি। 

নতুন জোটও বলছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, সরকারকে পদত্যাগ করতে হবে। গণতন্ত্র মঞ্চের দাবিতে এসব আছে, সেটা দেখলাম। 

বিএনপির এই বর্ষীয়ান নেতা বলেন, কাজেই মনে করি, এটা আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের যে প্রয়াস দীর্ঘদিন ধরে আমরা চালিয়ে আসছি, সেটা তার একটা সাফল্য।

বিএনপির এই অবস্থানকেও ইতিবাচক বলছেন, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক।

জোট নেতারা আরও বলেছেন, শুধু সরকার পতন আর সরকার গঠন নয়; মুক্তিযুদ্ধের চেতনায় গনতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে বা আলাদা ভাবে চুড়ান্ত আন্দোলন করবে দুপক্ষ। 

বিএনপি নেতা নজরুল ইসলাম খান জানান, তাদের এবং গণতন্ত্র মঞ্চের লক্ষ্য একটাই; সরকার পতণের লক্ষ্যে বৃহত্তর ঐক্য ও বৃহত্তর আন্দোলন। 

তিনি বলেন, আমরা হরতাল করি না বা করতে পারি না- তা নয়; কিন্তু যখন তখন করব কেন? আমরা অবরোধ এর আগে করি নাই বা করতে পারি নাই- তা নয়; কিন্তু যখন তখন করব কেন? যখন করার সিদ্ধান্ত হবে, আপনারা জানতে পারবেন।

বিএনপির এই নেতার ভাষায়, জনগণের মধ্যে ‘ক্ষোভ’ কাজ করছে, সে কারণেই বিএনপির কর্মসূচিতে জনগণ ‘সম্পৃক্ত’ হবে।

বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিএনপি ‘বৃহত্তর প্ল্যাটফর্ম’ গঠনে যাবে কি না- এ প্রশ্নে নজরুল বলেন, আপনারা ভালো জানেন এটা। এই ব্যাপারগুলো আলোচনার মাধ্যমে হয়, শিগগিরই আপনারা জানতে পারবেন।

সরকারের উদ্দেশে নজরুল বলেন, মানুষ যখন ভয় পায়, অন্ধকারের মধ্যে রাত্রে হাঁটতে গেলে জোরে জোরে গান গায়। এটা এই কারণে যে, তারা ভয় পাচ্ছে। ওদের কথায় বিভ্রান্ত হওয়ার কিছু নেই। বড় বিপদে আছে তারা।

তিনি বলেন, দেশের অর্থনীতি বিদেশ নির্ভর হয়ে পড়েছে। জ্বালানি তেলের পর এবার ভোজ্য তেলের দাম বাড়ানোর কথা বলা হচ্ছে। সব জিনিসের দাম বাড়লেও বাড়ছে না মানুষের আয়। 

নজরুল ইসলাম খান আরও অভিযোগ করেন, সুইচ ব্যাংকে কারা টাকা জমাচ্ছে সরকার বলতে পারছে না। অথচ কানাডায় বেগম পাড়ায় বাড়ি করছে সবাই সরকারেরই লোকজন।

আশুরা উপলক্ষে এদিন নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হয়। তার আগে আলোচনা সভা হয়। 


একাত্তর/এআর



শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর