অক্টোবর থেকে সাংগঠনিক সফরে বের হচ্ছেন শেখ হাসিনা

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৯:৪৫ এএম

সেপ্টেম্বর থেকে দেশব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। আর অক্টোবর থেকেই সাংগঠনিক সফরে বের হচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রোববার আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের সাথে গণভবনে বৈঠক করবেন তিনি। লক্ষ্য, নির্বাচনের আগে দল গোছানো এবং বিরোধীদের আন্দোলন মোকাবেলা করা।

সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা; আগস্ট জুড়েই ঘরোয়া কর্মসূচি পালন করে আওয়ামী লীগ।

কিন্তু এরিমধ্যে নানা ইস্যুতে রাজপথ দখলে নিতে মরিয়া সরকারবিরোধী দলগুলো। তাই শোকের মাস শেষেই জোরালোভাবে মাঠের রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ।

রোববার সকালে আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের গণভবনে ডেকেছেন শেখ হাসিনা। জানা গেছে, চার বছর পর সেপ্টেম্বরেই এসব বিভাগের সব জেলা-উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথেও বসবেন দলীয় প্রধান।

বৈঠকে দলীয় প্রধান সারাদেশের সাংগঠনিক অবস্থার কথা জানবেন। এরপর সেপ্টেম্বর থেকে জেলা নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ১৪ আগস্ট বেলা সাড়ে ১০টায় আট সাংগঠনিক সম্পাদককে ডেকেছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সাংগঠনিক রিপোর্ট নিয়ে যেতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, আমি রাজশাহী বিভাগের সাংগঠনিক রিপোর্ট প্রস্তুত করেছি। ৭৬ উপজেলার সম্মেলন শেষ করেছি। বাকি আছে ছয়টি উপজেলা। দলীয় সভানেত্রী যে নিদের্শনা দেবেন, আমরা সে মোতাবেক কাজ শুরু করব।

আওয়ামী লীগ নেতা বিপ্লব বড়ুয়া জানান, নির্বাচনের দেড় বছর বাকি থাকলেও এখন থেকেই তৃণমূলকে প্রস্তুত করতে চান তারা। সেজন্য ছোট পরিসরে জেলা নেতাদের ডাকা হচ্ছে।

তিনি বলেন, দলের কার্যনির্বাহী বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। কিন্তু শুধু সাংগঠনিক সম্পাদকদের নিয়ে আলাদা করে বৈঠক দীর্ঘ দিন হয় না।

জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় কাউন্সিলকে সামনে রেখে এ বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে হচ্ছে। আমার বিভাগে কোন জেলায় কী অবস্থা, সাংগঠনিক দুর্বলতা কোথায়- সেগুলো চিহ্নিত করেছি। ১৪ আগস্ট নেত্রীকে সে তালিকা তুলে দেবো

সারাদেশে আওয়ামী লীগের ৭৮ সাংগঠনিক জেলা রয়েছে। এর মধ্যে ৪৪টি জেলার সম্মেলন হয়েছে। বাকিগুলোর ডিসেম্বরের আগেই শেষ করার প্রস্তুতি রয়েছে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন, জাতীয় নির্বাচনের আগে জেলার নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বসবেন, সেটা মোটামুটি চূড়ান্ত। আগামী সেপ্টেম্বরে নেত্রীর দিল্লি ও নিউইয়র্ক সফর আছে। এর মাঝে সময় পেলে সেপ্টেম্বরেই তিনি জেলা নেতাদের নিয়ে বসতে পারেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কৌশল কী হবে- এসব বিষয়ের আলোচনা জেলা নেতাদের সঙ্গে বৈঠকে স্থান পাবে বলে জানা গেছে।

একাত্তর/এসএ

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন তার বড়ো ছেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে জনগণকে সঙ্গে নিয়ে...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
পবিত্র ঈদের দিনে মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর