২৭ বছর পর দেবীদ্বারে আওয়ামী লীগের সম্মেলন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪২ পিএম

দীর্ঘ ২৭ বছর পর কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায় আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল তিনটায় বর্ণাঢ্য আয়োজনে দেবীদ্বারে এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে ত্রি-বার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স‌ম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। সভাপতিত্ব করেন কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।

স‌ম্মেলনে এ‌কেএম স‌ফি উ‌দ্দিন স‌ফিক‌কে সভাপ‌তি ও মোস্তফা কামাল চৌধুরী‌কে সাধারণ সম্পাদক ‌ঘোষণা করা হয়েছে।

এসময় হানিফ বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলে যে আপনার ভাঙচুর করলেন এর দায় কে নেবে? আপনার আন্দোলনেরে কথা বলে রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করবেন- আর সরকার কি বসে বসে দেখবে। সরকার ব্যবস্থা নিলে মামলা দিলে আপনাদের শুরু হয়ে যায় কান্নাকাটি।

সভায় বি‌শেষ অতিথির বক্তব্য রা‌খেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্রগ্রাম বিভাগের দায়িত্ব পাওয়া হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি , কেন্দ্রীয় আওয়ামী লী‌গের বিজ্ঞান ও প্রযু‌ক্তি সম্পাদক ই‌ঞ্জি‌নিয়ার মো. আবদুস সবুর, কেন্দ্রীয় আওয়ামী লী‌গের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সু‌জিত রায় ন‌ন্দি, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এএফএম ফখরুল ইসলাম মু‌ন্সি, উত্তর জেলা আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি সা‌বেক এমপি, মন্ত্রী, সচিব, ও স‌ম্মেলন প্রস্তু‌তি ক‌মি‌টির আহবায়ক এবিএম গোলাম মোস্তফা, দে‌বিদ্বারের সংসদ সদস্য রাজী মো. ফখরুল, দে‌বিদ্বার উপ‌জেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, স‌ম্মেলন প্রস্তু‌তি ক‌মি‌টির স‌দস্য স‌চিব ও দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাস্টারসহ অনেকে।


একাত্তর/এসি

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর