শাওন হত্যায় ৪২ পুলিশের নামে বিএনপির মামলা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৪০ পিএম

নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার অভিযোগে পুলিশের এক এসআইসহ ৪২ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এ মামলা দায়ের করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু।

তিনি জানান, শাওন হত্যায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী মামলার আবেদন করেছেন। আদালত মামলাটি শুনানির জন্য রেখেছেন বলেও জানান তিনি।

মামলার আবেদন করে রুহুল কবির রিজভী বলেন, সংবিধান অনুযায়ী সমাবেশ র‌্যালী করার যে অধিকার রয়েছ তা হরণ করা হচ্ছে। সেটার প্রমাণ হচ্ছে ১লা সেপ্টেম্বরের ঘটনা। গণতান্ত্রিক যে অধিকার রয়েছে সেটা তারা কোনটাই রাখতে চায়না। সেটা একদলীয় সরকারের যে নমুনা, সেই নমুনারই চুড়ান্ত প্রকাশ হয়েছে সেদিন। 

এ বিষয়ে মামলার আইনজীবী মো. মাসুদ আহম্মেদ তালুকদার বলেন, নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় পুলিশ অতর্কিতভাবে পেছন থেকে হামলা করে গুলিবর্ষণ করে। এতে যুবদল কর্মী শাওন নিহত হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের এই সন্ত্রাসীমূলক কার্যক্রমের প্রতিবাদে আমরা মামলার আবেদন করেছি। আশা করি আদালত মামলা গ্রহণ করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহত হন শাওন প্রধান নামের এক যুবক। তিনি যুবদলের একজন নেতা ছিলেন বলে দাবি করে আসছে বিএনপি। 

আরও পড়ুন: গাজী মাজহারুল আনোয়ার আর নেই 

শাওনের মৃত্যুর ঘটনায় শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার বড় ভাই মিলন প্রধান। 

এদিকে, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আরও একটি মামলা দায়ের করেছে। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে।


একাত্তর/এসজে

ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা-লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
পতিত স্বৈরাচার সুবিধা পায়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই সঙ্গে দেশবিরোধী...
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি ‘বি-ওয়ান’ (B-1) পারমাণবিক ও কৌশলগত বোমারু বিমান হঠাৎ সরিয়ে নেওয়ার নেপথ্যে সুনির্দিষ্ট ‘নিরাপত্তা হুমকি’ ছিল বলে...
সরকারের ঢালাও বিরোধিতা না করে ভুলত্রুটি শুধরে দেওয়ার গঠনমূলক রাজনীতি করতে চায় বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে টেক্সটাইল খাতের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে আন্তর্জাতিক মেলায় বিরোধীদলীয় নেতাকে প্রধান...
ভারতের ভোটার তালিকায় অনিয়ম ও কারচুপির অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়া দিল্লি। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শীর্ষ নেতা ও কংগ্রেস...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় ‘বলাকা’য় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের অলিখিত নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ উঠেছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর