শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাকে শেখ হাসিনা দুর্বলতা ভাবছেন: রিজভী

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

পদ্মা সেতুর ওপারে সৃষ্ট অরাজকতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণভাবে সামাল দেওয়ার চেষ্টা করছে, তবে শেখ হাসিনা এটিকে দুর্বলতা মনে করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, জল্লাদ ও খুনির কোনো স্থান এ দেশে হবে না। প্রতিবেশী দেশের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, নিজেদের স্বার্থ হাসিলের জন্যই ভারত শেখ হাসিনাকে মদদ দিচ্ছে এবং দিল্লি ও কলকাতা থেকে অর্থায়ন করে বোমা তৈরি করা হচ্ছে।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, যারা বাংলাদেশকে দিল্লির কৃতদাস বানাতে চায়, তাদের সঙ্গে বিএনপির কোনো মিল হতে পারে না।

এ সময় আদালতের দেওয়া দণ্ড কার্যকরের জন্য আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে প্রত্যর্পণের দাবি জানান তিনি।

বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় পাড়া-মহল্লায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান রুহুল কবির রিজভী। সমাবেশ শেষে তিনি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

একাত্তর/এসি
বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আগামী এক ডিসেম্বর এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...
বিজয়ের চেতনায় জাতীয় ঐক্য সুসংহত করা, যেকোনো আগ্রাসন ও অপশক্তি মোকাবিলা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার রাজনৈতিক বার্তা দিতে যাচ্ছে বিএনপি। আগামী পহেলা ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী...
মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঢাকঢোল পেটাতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। ওই দিন...
বারবার গণতন্ত্রের বিপর্যয়ের পেছনে দেশে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থার অভাবকে দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরও...
বরিশালের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। তারা দুইজনই পেশায় শ্রমিক ছিলেন।
লক্ষ্মীপুরে বাড়ির প্রধান ফটকে তালা লাগিয়ে ও প্রবেশপথে বালুর বস্তা ফেলে দুটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার ১২ ঘণ্টা পর ১৩ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৯ জন নারী, তিনটি শিশু...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার কথিত লকডাউনকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরিস্থিতি...
ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল থেকে প্রায় ২১০ বছর আগে নিয়ে যাওয়া নকশাখচিত একটি মার্বেল ফলক যুক্তরাজ্যে নিলামে উঠতে যাচ্ছে। ১৮১৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা কর্নেল পোনল ফিপস (Pownoll Phipps)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর