বিজয়ের চেতনায় জাতীয় ঐক্যের বার্তা দেবে বিএনপি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

বিজয়ের চেতনায় জাতীয় ঐক্য সুসংহত করা, যেকোনো আগ্রাসন ও অপশক্তি মোকাবিলা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার রাজনৈতিক বার্তা দিতে যাচ্ছে বিএনপি। আগামী পহেলা ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ ঘিরে দলটির প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। সমাবেশে দলের চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে দলীয় নেতাকর্মীদের জন্য কী নির্দেশনা থাকবে, পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রতি সরকারের অঙ্গীকার কীভাবে উঠে আসবে, সেদিকে নজর রাজনৈতিক মহলের।

শিখা চিরন্তনের প্রজ্বলিত শিখা, বিজয়ের চেতনা ও মুক্তির প্রেরণাকে ধারণ করে পহেলা ডিসেম্বর শুরু হচ্ছে বিএনপির মাসব্যাপী কর্মসূচি। কর্মসূচির উদ্বোধনী সমাবেশে দুপুর ১২টার মধ্যে নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে দলটি। বিএনপির কাছে এই সমাবেশ কেবল জনসমাগম কিংবা সাংগঠনিক শক্তি প্রদর্শনের আয়োজন নয়; বরং বিজয়ের চেতনায় জাতীয় ঐক্য সুসংহত করা এবং যেকোনো আগ্রাসন মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক উপলক্ষ।

বিজয়ের মাসে সব ধরনের অপশক্তি রুখে দেওয়া এবং রাজনৈতিক পরিস্থিতিতে সতর্ক থেকে দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার বার্তা আসবে এই সমাবেশ থেকে, এমন প্রত্যাশা বিএনপি নেতাদের।

অন্যদিকে, দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও সহিংসতা বন্ধ হয়নি। হত্যাকাণ্ডের ঘটনাগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে অস্থিতিশীল হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, এসব ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমে আওয়ামী লীগের দায়ের বিষয়টি উঠে এলেও দেশের গণমাধ্যমে পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ ও বাস্তব চিত্র যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।

ছবি: একাত্তর

গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে নিষিদ্ধ ঘোষিত দলের কোনো কর্মসূচি প্রচার না করার অনুরোধও জানান তিনি।

পহেলা ডিসেম্বরের সমাবেশকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজন হিসেবে দেখছেন রিজভী। তার মতে, বিজয়ের মাসের কর্মসূচির মধ্য দিয়ে একদিকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, অন্যদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান ও ভবিষ্যৎ করণীয় স্পষ্ট করার সুযোগ তৈরি হয়েছে।

সব মিলিয়ে শিখা চিরন্তন থেকে শুরু হতে যাওয়া মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ বিএনপির জন্য কেবল বিজয়ের চেতনা উদযাপনের আয়োজন নয়; বরং চলমান রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, সাংগঠনিক শক্তি সুসংহত করা এবং জনগণের সামনে আগামী দিনের রাজনৈতিক অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

একাত্তর/কেআই
মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঢাকঢোল পেটাতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। ওই দিন...
মাসব্যাপী মহান ‘বিজয়ের মাস’ উদ্‌যাপনের অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই মহাসমাবেশের মধ্য দিয়েই দলটির বিজয়ের মাসের...
ভারতের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেশটির সরকারি কর্মকর্তাদের বৈঠক এবং শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়ার বিষয়টিকে ‘অশুভ নীলনকশার ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন...
পুলিশের গাড়িতে বোমা মেরে এবং মানুষের বাড়িতে আগুন দিয়ে সেই ভিডিও ধারণ করে ভারতে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ভারতে বসে দেশকে অস্থিতিশীল...
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৯৪৯ জন রোগী। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট...
পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের আসাদাবাদ শহরে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন শিক্ষার্থী নিহত এবং আরও প্রায় ১১০ জন আহত হয়েছেন। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মর্মান্তিক...
রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে একটি জুয়েলার্স দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। ধানমন্ডি ৬/এ সড়কের আনাম র‍্যাংস প্লাজায়...
গ্যাস সংযোগ পেলেই এই মুহূর্তে উৎপাদনে আসতে পারে অন্তত সাড়ে ৫ শ কারখানা। যাতে তৈরি হতে পারে বিপুল কমর্সংস্থান। এই জ্বালানির যোগান দ্রুত নিশ্চিত করতেই বাড়তি ব্যয়ে নতুন এফএসআরইউ নির্মাণের উদ্যোগ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর