জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পেলেন যারা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৩ পিএম

আগামী ১২ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদে একযোগে অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। অনুষ্ঠিত হতে যাওয়া সেই নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ।

শনিবার (১০ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থীকে দলীয় সমর্থন চূড়ান্ত করা হয় বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় মনোনয়ন বোর্ডের সদস্যরাও যোগ দেন।

পরে সভা শেষে রাতে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের তালিকা-

ঢাকা বিভাগ: টাঙ্গাইলে ফজলুর রহমান খান ফারুক কিশোরগঞ্জে জিল্লুর রহমান, মানিকগঞ্জে গোলাম মহীউদ্দীন. মুন্সিগঞ্জে মো. মহিউদ্দিন, ঢাকায় মাহবুবুর রহমান, গাজীপুরে মোতাহার হোসেন, নরসিংদীতে আবদুল মতিন ভুঞা, নারায়ণগঞ্জে চন্দন শীল, রাজবাড়ীতে এ, কে, এম, শফিকুল মোরশেদ, ফরিদপুরে মোহাম্মদ ফারুক হোসেন, গোপালগঞ্জে মুন্সী মো. আতিয়ার রহমান, মাদারীপুরে মুনির চৌধুরী ও শরীয়তপুরে ছাবেদুর রহমান আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন।

চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়ায় আল মামুন সরকার, কুমিল্লায় মফিজুর রহমান বাবলু, চাঁদপুরে ইউসুফ গাজী, ফেনীতে খায়রুল বশর মজুমদার, নোয়াখালীতে আবদুল ওয়াদুদ পিন্টু, লক্ষ্মীপুরে মো. শাহজাহান, চট্টগ্রামে এটিএম পেয়ারুল ইসলাম ও কপবাজারে মোস্তাক আহমদ চৌধুরী আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন।

খুলনা বিভাগ: মেহেরপুরে মহাঃ আব্দুস সালাম, কুষ্টিয়ায় সদর উদ্দিন খান, চুয়াডাঙ্গায় মাহফুজুর রহমান (মনজু), যশোরে সাইফুজ্জামান পিকুল, মাগুরায় পংকজ কুমার কুন্ডু, নড়াইলে সুবাস চন্দ্র বোস, বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু, খুলনায় শেখ হারুনুর রশীদ, ঝিনাইদহে কনক কান্তি দাস এবং সাতক্ষীরায় নজরুল ইসলাম ক্ষমতাসীন দল থেকে সমর্থন পেয়েছেন।

বরিশাল বিভাগ: বরগুনায় জাহাঙ্গীর কবির, পটুয়াখালীতে খলিলুর রহমান, ভোলায় আব্দুল মুমিন টুলু, বরিশালে এ কে এম জাহাঙ্গীর, ঝালকাঠীতে খান সাইফুল্লাহ পনির ও পিরোজপুরে সালমা রহমান আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন।

ময়মনসিংহ বিভাগ: জামালপুরে মোহাম্মদ বাকী বিল্লাহ্‌, শেরপুরে চন্দন কুমার পাল, ময়মনসিংহে ইউসুফ খান পাঠান ও নেত্রকোণায় অ্যাডভোকেট অসিত কুমার সরকারকে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

সিলেট বিভাগ: সুনামগঞ্জে খায়রুল কবির রুমেন, সিলেটে নাসির উদ্দিন খান, মৌলভীবাজারে মিছবাহুর রহমান ও হবিগঞ্জ ডা. মুশফিক হুসেন চৌধুরী আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন।

আরও পড়ুন: বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, প্রভু নেই: কাদের

রংপুর বিভাগ: পঞ্চগড় জেলা পরিষদে আবু তোয়বুর রহমান, ঠাকুরগাঁওয়ে মু সাদেক কুরাইশী, দিনাজপুরে আজিজুল ইমাম চৌধুরী, নীলফামারীতে মমতাজুল হক, লালমনিরহাটে মতিয়ার রহমান, রংপুরে ইলিয়াস আহমেদ, কুড়িগ্রামে জাফর আলী এবং গাইবান্ধা জেলা পরিষদে আবু বকর সিদ্দিক আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন।

রাজশাহী বিভাগ: জয়পুরহাটে খাজা সামছুল আলম, বগুড়া মকবুল হোসেন, নওগাঁয় একেএম ফজলে রাব্বি, চাঁপাইনবাবগঞ্জে রুহুল আমিন, রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, নাটোরে সাজেদুর রহমান খাঁন, সিরাজগঞ্জে আব্দুল লতিফ বিশ্বাস ও পাবনায় আ.স.ম. আব্দুর রহিম পাকনকে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।


একাত্তর/এসি

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর