সংগঠনবিরোধী কাজের জন্যই রাঙ্গাকে দল থেকে অব্যাহতি: চুন্নু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৫ পিএম

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্যই মসিউর রহমানকে (রাঙ্গা) দলের পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক (চুন্নু)। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 

তিনি বলেন, গেল এক বছর গণমাধ্যম, সংসদ ও বিভিন্ন ফোরামে মসিউর রহমান সংগঠনের নীতি ও অবস্থানবিরোধী কথা বলছিলেন। এক মাস আগেও এমন একটি অবস্থার পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের কাছে ক্ষমাও চেয়েছেন মসিউর রহমান। তখন সংগঠনবিরোধী কোনো কাজ করবেন না বলেও অঙ্গীকার করেছিলেন তিনি। 

তবে মসিউর রহমানের প্রতি পার্টির সিদ্ধান্ত গঠনতন্ত্র ও বিধি মোতাবেক হয়েছে বলে জানিয়েছেন মুজিবুল হক।

আরও পড়ুন: রোহিঙ্গাদের ফেরাতে চলছে শান্তিপূর্ণ চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

মসিউর রহমান রাঙ্গার চিফ হুইপ পদ নিয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, এমন প্রশ্নে জাপার শীর্ষ এক নেতা বলেন, এখনই এমন সিদ্ধান্ত নেওয়া হবে না। তিনি হয়তো কোথাও নিজের অবস্থানের যৌক্তিকতা তুলে ধরতে পারেননি। তবে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক কিছু করা হবে না। নিয়ম অনুযায়ী তার অবস্থান সৃষ্টি হবে।

উল্লেখ্য, বুধবার জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ দলের সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয় মসিউর রহমানকে (রাঙ্গা)। জাপার চেয়ারম্যান জি এম কাদের দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে এই অব্যাহতি দেন।


একাত্তর/এসজে

এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর