১৮ সেপ্টেম্বর সারাদেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০১:২৭ পিএম

আগামী ১৮ সেপ্টেম্বর সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করবে বিএনপি। কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে দলের পক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, গতকাল মিরপুরে সমাবেশে হামলা এবং সারা দেশে হামলার প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকা মহানগরসহ সব মহানগর এবং জেলা-উপজেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হবে। ওইদিন বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ গত দুইবারের মতো আরো একটি নির্বাচন করতে চায়। তাই তারা তাদের মতো নির্বাচন কমিশন নিয়োগসহ অন্যান্য বিষয়গুলো করছে। তারা মুখে যা বলে কাজ করে তার উল্টোটা।

মির্জা ফখরুল আরো বলেন, আমাদের দাবি হচ্ছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য হ্রাস করতে হবে এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য এই সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে এবং নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এর কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: জাতীয় পার্টি আর আওয়ামী লীগ জোটে নেই: জি এম কাদের

বিএনপির কর্মসূচিতে বাধা সৃষ্টি করে কোনো লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, সরকারকে বলতে চাই, এই ধরনের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছেন, তার ফল ভোগ করবেন।


একাত্তর/আরএ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ট্রলিতে ফেলে রেখে কৌশলে পালিয়ে গেছে দুই ব্যক্তি। শুক্রবার বেলা আড়াইটার দিকে অত্যন্ত নাটকীয় ও রহস্যজনকভাবে এই ঘটনা...
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
পানামার দক্ষিণ উপকূলে ৭.৬ মাত্রার এক তীব্র ও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে পুরো দেশ।
ভারতের নির্বাাচন প্রধান কথা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর