৩০০ আসনেই প্রার্থী দিতে চায় ববি হাজ্জাজ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৫ পিএম

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হলে তিনশ’ আসনে প্রার্থী দিয়ে আগামি জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে একটি রেস্টুরেন্টে ত্রি-বার্ষিক জেলা সম্মেলনে এই ঘোষণা দেন দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ। 

তিনি বলেন, অগণতান্ত্রিক সরকারের অধীনে দেশ চলতে পারে না। তাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এনডিএম আগামি ২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে। সেই লক্ষ্যে সারা দেশে জেলা কমিটি গঠন করে দলের সাংগঠনিক অবস্থাকে শক্তিশালী করা হচ্ছে। 

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না দাবি করে ববি হাজ্জাজ বলেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকায় থাকতে হবে। ইভিএম মেশিনে ভোট গ্রহণের ব্যাপারেও প্রশ্ন তোলেন তিনি। সরকারের সমালোচন করে ববি বলেন, এই সরকার সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাই অচিরেই নারায়ণগঞ্জ থেকে রাজপথে সন্ত্রাসবিরোধি আন্দোলন শুরু করবে এনিডিএম। 

ত্রি-বার্ষিক সম্মেলনে মিঠু আলীকে সভাপতি ও আনিসুর রহমান জহিরকে সাধারণ সম্পাদক করে একুশ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।


একাত্তর/এসএ

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য।
বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চায় বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
ভিন্ন পরিস্থিতিতে কীভাবে বন্টন হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
শরিকদের মধ্যে আসন ভাগাভাগির সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ১৪ দলের বৈঠক। প্রায় পৌনে চার ঘণ্টার এই বৈঠক রাত ১০টার দিকে শেষ হয়। সোমবার সন্ধ্যায় ১৪ দলের প্রধান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠকে...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর