বনানীতে তাবিথ আউয়ালের ওপর হামলা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৯ পিএম

রাজধানীর বনানীতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি শেষ করে ফেরার পথে একদল তরুণের আক্রমণের শিকার হয়েছেন বিএনপির তরুণ নেতা তাবিথ আউয়াল। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। 

দলটি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হামলায় তাবিথ আউয়াল গুরুতর আহত হয়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

জানা যায়, এদিন সন্ধ্যায় সাতটার দিকে বনানীর শেরাটনের সামনে বিএনপির মৌন অবস্থান কর্মসূচি শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য দেওয়ার সময় একদল তরুণ বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয়। 

image


আরও পড়ুন: স্ত্রীসহ অতর্কিত হামলার শিকার বরকত উল্লাহ বুলু

হামলায় নিজে আহত হবার কথা জানিয়ে, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমাদের কর্মসূচি শুরু হওয়ার আগেই রাস্তার অপর পাশে ছাত্রলীগ, যুবলীগ মিছিল করছিলো। যখন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য প্রায় শেষ পর্যায়ে, তখন অপর পাশ থেকে এসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। 

তিনি আরও বলেন, এ হামলায় বহু নেতাকর্মী আহত হয়েছেন, নারী কর্মীরাও আহত হয়েছেন। তাবিথ আউয়াল গুরুতরভাবে আহত হয়েছেন। বিস্তারিত আরও পরে বলা যাবে। এভাবে কীভাবে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হতে পারে, তা মাথায়ই আসে না। 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছে, তারা এ বিষয়টি দেখছে।


একাত্তর/এসি

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর