খালেদার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়লো

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৮ পিএম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরো ছয়মাস বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আদালতেরদেয়া আগের শর্ত মেনেই এবারও মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে তিনি বিদেশে চিকিৎসা নিতে পারছেননা।

সম্প্রতি সরকার বিরোধী বিএনপির রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনা ঘটছে।বিএনপি হামলা ও সহিংসতার জন্য সরকারী দল আওয়ামী লীগকে দায়ী করছে বিএনপি।

আর, সরকারী দল আওয়ামী লীগ অভিযোগ করছে, সরকারকে বেকায়দায় ফেলতে নিজেরাইসহিংসতা করছে বিএনপি। যেমনটা অতীতেও করেছে এই দল।  

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানালেন, দেশের আইনকানুনমেনেই বিএনপিকে রাজনীতি করতে হবে। সম্প্রতি সহিংসতার ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানান।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদেরসঙ্গে আলাপের সময় তিনি আরও বলেন, বিএনপিকে হঠাৎ করেই মাঠে-ময়দানে দেখা হচ্ছে।

তারা গণতান্ত্রিকভাবে কর্মসূচি করলে সরকারেরকিছু বলার নেই। কিন্তু যখনই জ্বালাও পোড়াও, ভাঙচুর হবে, আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থানেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনও বন্দুকের নলকেভয় পায় না সরকার। নির্বাচনকে সামনে রেখে কেউ যদি আগের মতো অরাজকতা করতে চায়, তাদেরউপযুক্ত জবাব দেবে আইনশৃঙ্খলা বাহিনী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, কুমিল্লায় বিএনপিনেতা বুলুর ওপর হামলা হয়েছে। কীভাবে হয়েছে তা তদন্ত করা হবে। বনানীতে প্রকৃত কী হয়েছেতা জানি না। জেনে জানাবো।

তিনি জানান, আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সনবেগম খালেদা জিয়ার সাজার স্থগিতের মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের শর্ত দিয়েই খালেদা জিয়ার সাজা স্থগিতেরমেয়াদ বাড়ানো হয়েছে। এ বিষয়ে সোমবার (১৯ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে যুক্তরাষ্ট্র অবস্থানরত আইনমন্ত্রী আনিসুল হক জানান, খালেদা মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়াতেসম্মতি দিয়েছে আইন মন্ত্রণালয়। শর্ত অনুসারে তিনি বিদেশে যেতে পারবেন না।

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে গত ১১ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীবরাবর আবেদন করেন বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দার।

সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর পাশাপাশি তার নিঃশর্ত মুক্তি এবং উন্নতচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতিও চাওয়া হয় চিঠিতে।

দুর্নীতির দুটি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রীকে করোনা মহামারিরমধ্যে সরকারের নির্বাহী আদেশে সাজা ছয় মাসের জন্য স্থগিত করে ২০২০ সালের ২৫ মার্চমুক্তি দেয়া হয়। এরপর ছয় দফায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হলো।


একাত্তর/এসএ

হাসপাতাল ছেড়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। হার্টে জটিল ব্লক থাকলেও বাইপাস সার্জারির পর তিনি দ্রুত আরোগ্য লাভ করেছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
ক্যান্সার আক্রান্ত সাত্তার ও ফজলুকে চিকিৎসা সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
নির্বাচিত সরকার থাকলে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার দায়িত্বে অবহেলা করতে পারতো না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
চব্বিশের গণঅভ্যুত্থানে আহত হয়ে আট মাস ধরে চিকিৎসাধীন ছাত্রদল নেতা ইমরানের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর