রংপুরে দলবেঁধে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১০:৫৫ পিএম

রংপুরেও বিএনপির গণসমাবেশ সামনে রেখে চলছে পরিবহন ধর্মঘট। শহর থেকে কোন ধরনের যানবাহনই ছাড়ছে না। অন্য জেলাগুলোর সঙ্গেও রংপুর শহরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। 

যদিও কি কারণে এ ধর্মঘট- এমন প্রশ্নে উত্তরে পরিবহন মালিকরা কিছু বলছেন না। এ অবস্থায় নানা কৌশলে রংপুরে এসে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। 

শনিবার রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এরিমধ্যে সমাবেশস্থলে সাজ সাজ রব; আর দল ধরে আসছেন নেতাকর্মীরা।

কিন্তু সমাবেশের আগেই রংপুরে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। বিভাগের আট জেলার সাথে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। রংপুর থেকে ঢাকা, সিলেট, চট্রগ্রামগামী কোন বাস টার্মিনাল ছাড়েনি। 

তেমনি কোন বাস রংপুরে ঢুকতেও পারেনি। কিন্তু কেন এই ধর্মঘট তা নিয়ে স্পষ্ট কোন জবাব মিলছে না। এমনকি মটর শ্রমিক ইউনিয়নের নেতারাও বলছেন না কেন এই পরিবহন ধর্মঘট। 

image


বাস শ্রমিকরা বলছেন, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই ধর্মঘট। 

শুক্রবার ধর্মঘট ডাকা হলেও বৃহস্পতিবার থেকে সড়ক পথে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে।

রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে দিনভর দাঁড়িয়ে ছিলো সারি সারি বাস। পরিস্থিতি না জেনেই অনেকে নানা বাহনে করে রংপুরে এসে বিপদে পড়েছেন।

সড়কে ব্যাটারিচালিত কিছু অটো রিকশা ছাড়া আর কিছু চলছেনা। বন্ধ রয়েছে শহরের বেশিরভাগ দোকানপাট। যে কারো মনে হতে পারে শহরে বুঝি কোন ধর্মঘট চলছে। 

এমন পরিস্থিতি হতে পারে জেনেই আশে পাশের জেলাগুলো থেকেই শুক্রবার মধ্যরাতেই রংপুরে পৌঁছান বিএনপি নেতা কর্মীরা। অবস্থান নেন শহরের নেন বিভিন্ন পরিত্যক্ত ভবনে। 

শুক্রবার সকাল থে‌কেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। দুই দিনের বাস ধর্মঘটের কারণে নেতাকর্মীরা যে যেভাবে পারছেন আগেভাগেই রওনা দিয়েছেন।

image


এ ছাড়াও অনেকে আবাসিক হোটেল, ছাত্রবাস, স্বজন, পরিজন ছাড়াও রংপুর নগরীর বাইরে বিভিন্ন উপজেলার আত্মীয় স্বজনদের বাড়িতে উঠেছেন।

এরিমধ্যে শনিবার দুপুরে হতে যাওয়া সমাবেশের প্রস্তুতি শেষ করেছে রংপুর জেলা বিএনপি। মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। 

রংপুর নগরীসহ বিভাগের সব জেলা-উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড-গ্রাম পর্যন্ত বিএনপির পোস্টার- ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।

বিএনপির গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে।

বিএনপি নেতা‌রা বলছেন, রংপুর বিভাগীয় গণসমাবেশ হবে একটি পরিচ্ছন্ন সমাবেশ। স্মরণকালের সর্ববৃহৎ উপস্থিতি নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

image


আরও পড়ুন: জনসমাগম কাকে বলে বিএনপিকে বুঝিয়ে দেয়া হবে: কাদের

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, পুলিশ চেষ্টা কর‌লেও মানুষের স্রোত আটকাতে পারবে না। সমাবেশস্থলে লোকজন আসতে শুরু করেছেন।

এদিকে রংপুরে বিএনপির গণসমাবেশকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর সতর্ক দৃষ্টি রাখছে পুলিশ প্রশাসন।




একাত্তর/এসি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর