কারো ভেংচি দেখে আওয়ামী লীগ ভয় পায় না: হানিফ

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০৫:৩৬ পিএম

বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আপনারা (বিএনপি) বহু কষ্টে ৩০ শতাংশ লোককে বিদ্যুৎ দিতে পেরেছেন। তাও ২০ ঘণ্টা লোডশেডিং থাকতো। মাথার ওপর বাতি জ্বলছে, তবুও হাতে হারিকেন নিয়ে আপনারা বলছেন বিদ্যুৎ চাই!

শনিবার (২৯ অক্টোবর) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এর আগে মঞ্চে উঠে মিছিলে সমবেত কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা বলছো ‌‘লোটাস কামাল ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। এ শ্লোগান আর কখনও দেবে না। কারও ভেংচি দেখে আওয়ামী লীগ ভয় পায় না। মুস্তফা কামালও ভয় পাওয়া লোক না। 

হানিফ বলেন, আমরা শতভাগ মানুষকে বিদ্যুৎ দিয়েছি। সারা দুনিয়ার বিপর্যস্ত অবস্থা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে মন্দা। সারা বিশ্বে মানুষ জ্বালানি সঙ্কটে কষ্ট পাচ্ছে।  

অপরদিকে ভাঙা রেকর্ডের মতো সকাল-বিকাল মির্জা ফখরুলরা বলে যাচ্ছেন- দেশে দুর্ভিক্ষ লেগে গেছে, সব শেষ হয়ে গেছে। তারা আমাদের অর্জন চোখে দেখে না। 

বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, দুই একটা সমাবেশ করে আপনারা মনে করছেন খেলা মনে হয় জমে গেছে। বাংলার মানুষ দুর্নীতিবাজ খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনবে না। আপনারা পাকিস্তানকে লালন করেন, সেখানেই ফিরে যান। 

সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব। 

অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

image


বক্তব্যে মুস্তফা কামাল বলেন, বিশ্বের অনেক রাষ্ট্রের চেয়ে আমরা অনেক ভালো আছি। ইনশাআল্লাহ, বিপদ কেটে যাবে। আমাদের ফরেন রিজার্ভ সাত বিলিয়ন ছিল। এখন রিজার্ভ ৩৬ বিলিয়ন। জাতীয় রাজস্ব ছয়গুণ বৃদ্ধি করেছি। আমরা কখনও পিছু ফিরে যাবো না।

আরও পড়ুন: সরকার রিজার্ভের টাকা দিয়ে ফুর্তি করছে: জিএম কাদের

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলুসহ জেলা আওয়ামী লী‌গের নেতৃবৃন্দ। 

সম্মেলনে গোলাম সারোয়ারকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আবদুর রহিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন সংসদ সদস্য মুজিবুল হক।


একাত্তর/এসি

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর