বিএনপিকে রাজনৈতিক শিষ্টাচার শেখাবে যুবলীগ: পরশ

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০৬:৩৬ পিএম

বিএনপিকে প্রতিহত করতে রাস্তায় থাকবে যুবলীগের কর্মীরা। বিএনপিকে রাজনৈতিক শিষ্টাচার শেখাবে যুবলীগ। এমন হুঁশিয়ারি দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সোমবার (৩১ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। উল্লেখ্য ১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দীর যুব মহাসমাবেশ সফল করতে এ সভার আয়োজন করা হয়।

যুবলীগ প্রধান বলেন, জামাত ছাড়া বিএনপির কোনো শক্তি নাই, তারা দন্তহীন বাঘ। স্বাধীনতার শত্রুরা ব্যর্থ হয়ে আজ আবারও দেশকে অস্থির করার পায়তারা করছে যুবলীগ তা হতে দেবে না, অতিতের মত প্রয়োজনে আবারও প্রাণ দেবে কর্মীরা। 

image


বিএনপির কোনো কৃতজ্ঞতা বোধ নেই উল্লেখ করে শেখ ফজলে শামস পরশ বলেন, শেখ হাসিনা বড় মনের মানুষ তাই খালেদাকে বাড়িতে থাকতে দিয়েছেন। বাড়াবাড়ি করলে আবারও তাকে জেলে নেয়ার জন্য দরকার হলে মাঠে নামবে যুবলীগ। 

সর্বোচ্চ নেতাকর্মীদের নিয়ে আগামী ১১ নভেম্বর যুবলীগ মহাসমাবেশ করবে জানিয়ে তিনি বলেন, এই মহাসমাবেশের মাধ্যমে যুবলীগ প্রমাণ করবে বিএনপি জামাতকে রুখতে যুবলীগই যথেষ্ট। স্বাধীনতা বিরোধীরা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠতে তাতে তাদেকেও নিজেদের শক্তি দেখানো এখন সময়ের দাবি। 

এসময় নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী চক্রকে প্রতিহত করার আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান ।  

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবলীগের নেতারা। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এ সভায় অংশ নেন।


একাত্তর/এআর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর