১০ দফা কী আগে নিজে বুঝুন, পরে জনগণকে বোঝান: মোশাররফ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১০:০৫ পিএম

কুমিল্লায় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগে বুঝতে হবে ১০ দফা কী, তারপর জনগণকে বোঝাতে হবে। কেননা বিএনপি একা সরকার পতন ঘটতে পারবে না। তাই জনগণকে সঙ্গে রাখতে হবে।

তিনি বলেন, সরকারের পতন ঘটিয়ে আমরা একা সরকার চালাবো না। যারা এই সরকারের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে থাকবে তাদের নিয়ে সরকার গঠন করবো।

রোববার (৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লা হাইওয়ে সড়কের পাশের সৈয়দপুর এলাকায় একটি হোটেলে বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ২৭ দফার ব্যাখ্যা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ঘোষিত ১০ দফার ব্যাখ্যা বিশ্লেষণ করেন। 

খন্দকার মোশাররফ বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আপনাদের যদি কেউ বলে এই ১০ দফা না মানলে কী করবেন? আপনারা বলবেন, আমরা সরকারের পতন ঘটাবো। এই পতন শুধু বিএনপি নয় দেশের জনগণ ঘটাবে। জনগণের শক্তির ওপর কোনো শক্তি নেই। দেশের আরও ৩৩ দল আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করছে। তাদের সঙ্গে জনগণকে নিয়ে এই সরকারের পতন ঘটাবো।

খন্দকার মোশাররফ বলেন, শ্রীলঙ্কার দিকে তাকান। ১৮ বছর এক পরিবার থেকে পুরো দেশ চালানো হয়েছে। কিন্তু যখন জনগণ রাস্তায় নামছে তখন কেউ টিকতে পারে নাই। একজন জাহাজে করে পালিয়েছে, কয়েক জনকে উলঙ্গ করে পেটানো হয়েছে, পানিতে চুবানো হয়েছে। 

তিনি বলেন, ওই ক্ষমতা যদি চলে যেতে পারে, আইয়ুব খানের মতো ক্ষমতাবান যদি যেতে পারে, জনগণ এরশাদের মতো ক্ষমতাবানকে যদি তাড়াতে পারে বে আরেক জনকে তাড়াতে পারবেনা কেন? এটা করতে হলে আমাদের সবাইকে বুঝতে হবে। আর তার জন্যই আমরা ১০ দফা দিয়েছি। 

মোশাররফ বলেন, অনেকেরই ধারণা ছিল ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশ থেকে আমরা বড় ধরণের আন্দোলনের ঘোষণা করবো। কিন্তু না, ঢাকার গণসমাবেশ ছিল বিভাগীয় গণসমাবেশ। অন্য জেলায় যে রকম গণসমাবেশ হয়েছে, ঢাকার গণসমাবেশও একই ধরণের। তবে আমরা আন্দোলনের ১০ দফা ঘোষণা করেছি। এর মধ্যে আমাদের গণমিছিল, গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।সারাদেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসব কর্মসূচিতে অংশ নিয়েছে। এরপর আমরা গণঅভ্যুত্থানের ডাক দেবো। সবাই এ কর্মসূচি পালন করবেন।

আরও পড়ুন: কামাল হোসেনের জোটে যাওয়া বড় ভুল ছিল: কাদের সিদ্দিকী

কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির নেতাকর্মীরা অংশ নেয়া এই কর্মশালায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাইদ। এসময় মহানগর বিএন‌পির আহবায়ক উৎবাদুল বা‌রি আবু, ভি‌পি জ‌সিম উদ্দিনসহ জেলা ও মহানগর বিএন‌পির নেতৃবৃন্দরা কর্মশালায় অংশ নেন।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর