খালেদা জিয়ার মুচলেকা প্রসঙ্গ

শেখ সেলিম প্রমাণ ছাড়া কথা বলেননি, দাবি কাদেরের

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১০:২৫ এএম

মুচলেকা দিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার রাজনীতি ছাড়ার বিষয়ে শেখ সেলিম প্রমাণ ছাড়া কথা বলেননি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের ভেতর এখনো বিশ্বাসঘাতক আছে উল্লেখ করে কাদের বলেছেন, শেখ হাসিনার জীবন নিরাপদ নয়। 

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শেখ সেলিম দাবি করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করবেন না, এমন মুচলেকা দেওয়া হয়েছে। তারেক রহমানও রাজনীতি না করার মুচলেকা দিয়ে বিদেশে গেছেন বলে দাবি তার।

শেখ সেলিম বলেন, ‘মুচলেকা দিয়েছে, আর সে ১০ তারিখে এসে ক্ষমতা দখল করবে। শেখ হাসিনার পতন ঘটাবে। এসব হলো জনগণকে বিভ্রান্ত ও তাদের লোকদের কিছু খোরাক দেওয়ার জন্য।’

তবে এ মুচলেকা খালেদা জিয়া নিজে দিয়েছেন, নাকি তার পরিবারের সদস্যরা দিয়েছেন, তা এই সংসদ সদস্য নিজের বক্তব্যে পরিষ্কার করেননি।

শেখ সেলিমের এমন বক্তব্যের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, তারেক রহমান মুচলেকা দিয়েই দেশ ছেড়েছেন এটা শতভাগ সত্য। আর দলের সিনিয়র নেতা শেখ সেলিম প্রমাণ ছাড়া কথা বলেননি।

এদিকে, বছরজুড়েই নির্বাচনকেন্দ্রীক কর্মসূচি থাকবে উল্লেখ করে কাদের জানান, সতর্ক অবস্থানে থেকেই আওয়ামী লীগ কর্মসূচি পালন করবে। আর বিএনপির কর্মসূচীতে যাতে কোন উসকানি দেয়া না হয় সেই বিষয়েও নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।

জিয়াউর রহমান স্বাধীনতার পাঠক, ঘোষক নয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ’৭৫ সালে হত্যাকাণ্ড ঘটানোই হয়েছে আওয়ামী লীগকে ও মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য। 

আরও পড়ুন: প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে: প্রতিমন্ত্রী

সভায় কর্মীদের গা-ছাড়া ভাব বাদ দিয়ে আবারো সক্রিয় হবার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এছাড়াও স্বাচিপ, ছাত্রলীগ, মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ। 


একাত্তর/এসজে

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর