বিএনপির পদযাত্রা কর্মসূচিতে নেতাকর্মীদের যোগদান

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১০:০৬ পিএম

যুগপৎ আন্দোলনের পঞ্চম কর্মসূচিকে সামনে রেখে রাজধানীতে বিএনপির পূর্বঘোষিত চারদিনের পদযাত্রা কর্মসূচির প্রথম দিন আজ। পদযাত্রায় যোগ দিতে রাজধানীর বাড্ডায় সুবাস্তু মার্কেটের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা মহানগর উত্তরের আয়োজনে বাড্ডার সুবাস্তু টাওয়ার থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত পদযাত্রায় অংশ নেবে বিএনপিসহ দলটির অন্যান্য অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা। 

পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র পুনরুদ্ধার, নেতাকর্মীদের মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রা কর্মসূচির কথা জানান দলের নেতাকর্মীরা। 

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, ‘নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দিতে বাড্ডায় আসছেন। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে চাই।’

আরও পড়ুন: বড় হামলার পরিকল্পনা করছিলো হরকাতুল জিহাদ: সিটিটিসি

এছাড়া বিএনপির কর্মসূচির দিনে ক্ষমতাসীনদের পাল্টা কর্মসূচির প্রতিবাদে এবং ঢাকা মহানগরে বিএনপির সাংগঠনিক ভিত মজবুত করতে এই কর্মসূচির কথাও জানান অনেকে। 

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগামী ৩০শে জানুয়ারি যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল থেকে জুরাইন রেল গেইট পর্যন্ত পরবর্তী পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি।


একাত্তর/এসজে

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর