সব আসনে প্রার্থী দিতে কাজ করছে জাপা: জিএম কাদের

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৩ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার জন্য সাংগঠনিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। 

তিনি বলেছেন, তবে নির্বাচন কাছাকাছি এলে কীভাবে প্রার্থী দেওয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্ত্তা গ্রামে সাবেক সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য এসএম আব্দুল মান্নানের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, কারো দয়া-দাক্ষিণ্যে এমপি-মন্ত্রী হলে তাতে কোনো সম্মান নেই। গণমানুষের ভোটে নির্বাচিত হওয়ার মধ্যেই প্রকৃত সম্মান। আমরা চাই জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক। 

জিএম কাদের অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে গণতন্ত্র নেই, চলছে একনায়কতন্ত্র। তারা দুর্নীতি বন্ধের কথা বললেও কার্যত তা হয়নি। এখন শিষ্টের দমন আর দুষ্টের লালন চলছে। 

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে শুধু মানুষের মুখ পরিবর্তন হলে দেশের ভাগ্য ফিরবে না। যদি চাঁদাবাজি, দলবাজি, দুর্নীতি ও দুঃশাসন চলতেই থাকে, তাতে দেশের মানুষের কোনো উপকার হবে না।

আরও পড়ুন: মান্তা সম্প্রদায়ে উন্নয়ন দেখে গেলেন মন্ত্রিপরিষদ সচিব

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব মজিবুল  হক চুন্নু, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্ত্রী শেরীফা কাদের এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি হুসেইন মকবুল, সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সাঈদ প্রমুখ।


একাত্তর/এসি

দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অনলাইনে ঢাকা ‘শাটডাউনের’ ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। দুই দিনের কমপ্লিট ‘শাটডাউন’ কর্মসূচির প্রথম দিন আজ। কিন্তু এর কোনো প্রভাব পড়েনি ঢাকা শহরে।...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর