শত বাধাতেও বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেন বঙ্গবন্ধু: জয়

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, পাকিস্তান সৃষ্টির পর থেকে বাংলা সংস্কৃতি-শিল্প-সাহিত্যের ওপর আঘাত করে পশ্চিম পাকিস্তানি শোষকেরা। এর প্রতিবাদে সোচ্চার হয় বাংলার তরুণ সমাজ, নেতৃত্ব দেন শেখ মুজিবুর রহমান। 

তিনি বলেন, শেখ মুজিবের দিক নির্দেশনায় এগিয়ে চলে ভাষা আন্দোলন, এর জন্য বারে বারে জেলে যেতে হয় তাকে। শত বাধার মুখেও বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেন শেখ মুজিবুর রহমান। এই আন্দোলনের পথ ধরেই শুরু হয় আমাদের মুক্তির সংগ্রাম, আসে স্বাধীনতা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও সংযুক্ত একটি বার্তায় ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন।

ওই বার্তায় জয় বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষাকে এনে দেন অনন্য সম্মান। সারা পৃথিবীতে সব ভাষার মানুষের কাছে ২১ ফেব্রুয়ারি এখন একটি বিশেষ দিন। যাদের রক্তের বিনিময়ে পেয়েছি প্রাণের ভাষা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের জন্য গভীর শ্রদ্ধা।

তিনি পোস্টে লেখেন, ‌১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০০০ সালে ২১ ফেব্রুয়ারি থেকে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে।


একাত্তর/এসি

৬ দফা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জন নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সজীব ওয়াজেদ জয়।মঙ্গলবার (১ মার্চ) অগ্নিঝরা মার্চের প্রথম দিন...
ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে সরকার বিভিন্ন ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়ের রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেছেন, এ সিদ্ধান্ত তার একান্ত নিজের এবং দেশের...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ প্রধানমন্ত্রীর তথ্য ও...
পদ্মা সেতু মর্যাদার প্রতীক, এর ওপর অনেকটাই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।মঙ্গলবার জয় তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর