জয়ের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন শেখ হাসিনা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৬ পিএম

ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে সরকার বিভিন্ন ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়ের রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেছেন, এ সিদ্ধান্ত তার একান্ত নিজের এবং দেশের জনগণের ওপর নির্ভর করছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

জয়ের সক্রিয় রাজনীতিতে প্রবেশের বিষয়ে তিনি বলেছেন, সে একজন প্রাপ্তবয়স্ক মানুষ। রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টি তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

ওই সাক্ষাৎকারে জয়ের বিভিন্ন উদ্যোগ স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ, স্যাটেলাইট, সাবমেরিন কেবল কিংবা কম্পিউটার প্রশিক্ষণের মতো ডিজিটাল ব্যবস্থা তার পরামর্শেই নেওয়া হয়েছে। সে আমাকে সহযোগিতা করলেও কখনও দল কিংবা মন্ত্রণালয়ে কোনো পদ পাওয়ার কথা ভাবেনি।

শেখ হাসিনা বলেন, আমাদের দলীয় সম্মেলনে পর্যন্ত জয়ের জন্য জোরালো দাবি উঠেছিল। তখন আমি ওকে বললাম, মাইক্রোফোনের কাছে যাও এবং বলো তুমি কী চাও।

আরও পড়ুন: বাংলাদেশ শ্রীলঙ্কার মতো সংকটে পড়বে না: প্রধানমন্ত্রী

জয়ের উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, মাইক্রোফোন হাতে নিয়ে জয় বলে, ‘এই মুহূর্তে দলে কোনো অবস্থান চাই না। বরং যারা এখানে কাজ করছেন, তাদের এ পদ পাওয়া উচিত। আমি কেন একটা পদ দখল করে রাখব? আমি আমার মায়ের সঙ্গে আছি, দেশের জন্য কাজ করছি ও তাকে সহযোগিতা করছি। আমি তা করে যাবো।’ 


একাত্তর/এসি


দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরে-বেঁধে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আদালতে তার সব ধরনের আইনি অধিকার নিশ্চিত করা হবে...
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে ভারত সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার আহবান জানিয়েছে বাংলাদেশ। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর