ফুল দিতে এসে দলবাজির অভিযোগ মোশাররফের

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫০ পিএম

একুশে ফেব্রুয়ারিতে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসে প্রতিহিংসার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, বার বার আমাদের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে একই লোক বার বার ফুল দিয়েছে। 

এই ঘটনাকে ‘দলবাজি’ উল্লেখ করে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিন্দা জানান।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন। 

তিনি বলেছেন, আমরা সাড়ে সাতটার সময় বলাকা ভবন থেকে প্রভাতফেরি মিছিল নিয়ে এসেছি। সলিমুল্লাহ মুসলিম হলের সামনে থেকে আমরা সকাল আটটা থেকে প্রায় পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে আছি। কয়েকটি প্রতিষ্ঠানের নাম এখানে বার বার উচ্চারণ করা হয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে বেদি ত্যাগ করেনি, অযথা সময় নষ্ট করেছে। বিষয়টি এখানে দায়িত্বরত পুলিশ-প্রশাসনের ব্যর্থতা। মহান ভাষা দিবসেও এখানে দলবাজি হয়েছে, এটা দুঃখজনক।

এসময় তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা ছিলো গণতন্ত্র। সেটি আজ বিপন্ন। তারা ৭৫ এ বাকশাল প্রতিষ্ঠা করেছিলো, তাই মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র, মানবাধিকার বাস্তবায়িত হয়নি।

আরও পড়ুন: এখনই জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে না বাংলা: প্রতিমন্ত্রী

খন্দকার মোশারফরের নেতৃত্বে শ্রদ্ধা জানাতে আসা এ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুস সালাম, হাবিবুন নবী খান সোহেল, মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির, শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। 


একাত্তর/এসি


বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর