শৃঙ্খলায় সংকট হলেই ঈদে যানজট হবে: কাদের

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০২:৩৬ পিএম

ঈদযাত্রায় শৃঙ্খলার সংকট হলেই যানজট হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ময়মনসিংহের কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্পের পরামর্শক সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঈদে যানজট প্রসঙ্গে মন্ত্রী জানান, সবাইকে সতর্ক থাকতে হবে। এটা আমদের জন্য চ্যালেঞ্জ। রাস্তায় কোন সংকট নেই। শৃঙ্খলায় সংকট হলেই যানজট হবে। যানজটের কারণ সড়কের অনিয়ম। অন্যান্য বছরের তুলনায় দুর্ভোগ এবার সহনীয় হবে। যানজট নিরসনে উত্তরবঙ্গের রাস্তার কাজ কিছু দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

ঈদযাত্রা কতটা সহনীয় হবে জানতে চাইলে তিনি বলেন, সবাইকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। দিস ইজ অ্যা চ্যালেঞ্জ। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। নির্ধারিত সময়ের আগে আমাদের অনেক কাজ হয়ে গেছে। কাঁচপুর সেকেন্ড ব্রিজ, মেঘনা, গোমতি নির্ধারিত সময়ের আগে হয়ে গেছে। বাংলাদেশের প্রকল্প থেকে ১১০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। সেনাবাহিনীর আরও কয়েকটি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের আগে হয়েছে। ঈদ অবশ্যই একটি চ্যালেঞ্জ, এটি হয়ে যায় রাস্তার জন্য। রাস্তা এখন সমতল থেকে সীমান্ত পর্যন্ত ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে। এত রোড নেটওয়ার্ক, এখানে আমাদের দেশে কখনো এত বিস্তৃত হয়নি।

ওবায়দুল কাদের বলেন, অনেক রোড হয়েছে, ব্রিজ হয়েছে, একদিনে একশ রাস্তাও আমরা উদ্বোধন করেছি। রাস্তায় কোনো সংকট নেই, রাস্তা যানজটের কারণ হবে না। যানজটের কারণ হবে ডিসিপ্লিন। শৃঙ্খলার সংকট হলেই যানজট হবে। আমি একটু জটলা দেখলে রং সাইডে যাবো, তাহলে যানজট হবে। এ ধরনের অবস্থা হয়। অনেক সময় ফিটনেসবিহীন গাড়ি চালাচ্ছে, চলতে চলতে গাড়ি রাস্তায় থেমে গেছে। সেটি সরাতে সরাতে ১৫ মিনিট লাগলে কতবড় যানজট হবে সেটি তো বোঝাই যায়। আমি নিজে প্রত্যক্ষদর্শী। আমি বারবার ভিজিট করেছি। আমি মানুষের কষ্ট দেখেছি। রাত দুইটাতেও দুর্ভোগ আমরা দেখেছি। অন্যান্যবার আমাদের একটা প্রবলেম ছিল গাজীপুর। এবার গাজীপুর একেবারেই দুর্ভোগশূন্য হবে মনে করি না, তবে সেখানে অন্যবারের তুলনায় এবার দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে।

তিনি বলেন, উত্তরবঙ্গের রাস্তাগুলোর নির্মাণ কাজ প্রসঙ্গে আমি সচিব সাহেবকে বলেছি, রাস্তার কাজের জন্য বঙ্গবন্ধু সেতু এরিয়াতে দুর্ভোগ হবে। তাই ঈদের আগে পরে সেখানে কাজ বন্ধ রাখতে বলেছি। তবে ঈদযাত্রা আমাদের জন্য চ্যালেঞ্জ। এটি সবাই মিলে যৌথভাবে সমাধান করতে পারবো।

সরকার গৃহীত বড় প্রকল্পগুলো প্রসঙ্গে  কাদের বলেন, পদ্মাসেতুর ঋণের প্রথম কিস্তি দিয়েছি। জুনে দ্বিতীয় কিস্তিও দেওয়া হবে। নভেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হবে। আগামী জুনে ১০০ সেতুর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেই প্রস্তুতি শেষ পর্যায়ে আছে। ঢাকায় মোট বিআরটিসির ১০০ ডাবল ডোকার ইলেকট্রিক বাস চালু হবে। এর প্রথম অংশ আনা হবে আগামী নভেম্বরে।


একাত্তর/এআর

সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর