শপথ নেয়া হয়েছে, আন্দোলন সফল হবে: ফখরুল

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০১:৩৪ পিএম

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করিয়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার আন্দোলন সফল করার শপথ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র হরণ করে ফেলেছে সরকার। জোর করে ক্ষমতায় আছে। খালেদা জিয়াসহ অসংখ্য নেতাকর্মী কারারুদ্ধ। আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে একদলীয় শাসন কায়েম করছে।

‘ক্ষমতাসীনদের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে আন্দোলন সফল করা হবে, শপথ নেয়া হয়েছে।’

স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে শনিবার দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। এস সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

বিএনপির মহাসচিব বলেন, সরকার নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনেও কারচুপি করেছে। বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না জনগণ তা জেনে গেছে ‘

বিএনপি নির্বাচনে অংশ নিতে ভয় পায়- সরকার জনগণের মধ্যে এমন বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, আসন্ন পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিস্কার। বিএনপির কোনো প্রার্থী অংশ নেবে না।

আরও পড়ুন: বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

সরকার তার হারানো ভাবমূর্তি উদ্ধারে বিদেশ সফর করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। 

এসময় তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ।  তাকে বিদেশে উন্নত চিকিৎসার করানো প্রয়োজন। কিন্তু সরকার যেতে দিচ্ছে না।


একাত্তর/আরবি 

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর