নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই: মির্জা ফখরুল

আপডেট : ২২ মে ২০২৩, ০৩:৪৪ পিএম

হাত-পা বেঁধে নির্বাচনে যাওয়ার আহ্বান জানানো হলেও লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দলীয় সরকারের অধীনে এদেশে এবার কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। 

রাজধানীর একটি হোটেলে সোমবার জ্বালানি খাত নিয়ে আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, ‘হাত-পা বেঁধে নির্বাচনে যাওয়ার আহ্বান জানাচ্ছে। অথচ লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

‘নেতাকর্মীদের গ্রেফতার শুরু করে দিয়েছে। ন্যাড়া বারবার বেল তলায় যায় না। বিএনপি এবার পাতানো নির্বাচনের ফাঁদে পা দেবে না।’ 

তিনি বলেন, বিএনপি সংঘাতে যেতে চায় না। তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে হবে। দলীয় সরকারের অধীনে এদেশে নির্বাচন এবার হবে না।’

নির্বাচন সামনে রেখে সরকার আবারও গ্রেপ্তার শুরু করেছে- এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বর্তমানে দলীয় সরকারের অধীনে নির্বাচন অসম্ভব। যদিও আওয়ামী লীগ অতীতে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্যই আন্দোলন করেছে। ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ সরকারে এসে পরিকল্পিতভাবে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ মানেই সন্ত্রাসী, আওয়ামী লীগ মানেই দুর্নীতিবাজ। আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে প্রধান প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়াকে গৃহ অন্তরীণ করে রেখেছে। বিএনপির নেতৃত্বকে বিরাজনৈতিকীকরণের লক্ষ্যে দ্রুত সাজা দেয়ার জন্য পুরনো মামলা পুনরায় চালু করেছে।

বিএনপি আন্দোলনে আছে এবং জনগণকে সম্পৃক্ত করতে কর্মসূচি এগিয়ে নেয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, পুলিশ দিয়ে বিএনপির আন্দোলনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে আওয়ামী লীগ। মানুষকে সংগঠিত করতে হবে। আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে হবে। সরকার নিজেরা অগ্নি সন্ত্রাস করতেই পরিকল্পিতভাবে বিএনপিকে জড়িয়ে প্রচারণা চালাচ্ছে সরকারের লোকেরা। সরকার এতে সফলও হচ্ছে, বিদেশী কূটনীতিকরা সংশয় প্রকাশ করা শুরু করেছে।

বিএনপির মহাসচিব আরও বলেন, লুটপাট করতে সরকার বিদ্যুৎ খাতকে আলাদাভাবে বেছে নিয়েছে। ঋণের বোঝা ক্রমান্বয়ে বাড়ছে। সরকারের দুর্নীতি বন্ধ না হলে মধ্য আয়ের দেশ হিসেবে বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের টাকা লুট করে নিয়ে বিদেশে বিনিয়োগ করছে ক্ষমতাসীন দলের লোকেরা।

আওয়ামী লীগ বর্গীর মতো দেশে লুটপাটতন্ত্র কায়েম করেছে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত গতিতে রসাতলে যাচ্ছে। সরকারের উন্নয়ন বিপ্লব একটি উন্নয়ন মিথ। সরকারের লক্ষ্য যেনতেন ভাবে ক্ষমতায় টিকে থাকা, জনগণকে বোকা বানিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। লুটপাট বন্ধ করতে হলে সরকারের পরিবর্তন ঘটাতে হবে। 

সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে- মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বোয়িং কমিশন দেয় না। এয়ারবাস কমিশন দেয় বলেই নতুনভাবে এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার পাঁয়তারা করছে সরকার।


একাত্তর/আরবি 

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর