গাজীপুরে গণতন্ত্র জিতেছে: কাদের

আপডেট : ২৭ মে ২০২৩, ০৯:৪৩ এএম

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ায় গাজীপুরে গণতন্ত্র জয়লাভ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শুক্রবার তিনি বলেন, ‘সারাবিশ্ব নির্বাচনের প্রশংসা করছে। সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন সরকার করতে পারবে না-বিএনপির এমন প্রচারণা মিথ্যা হয়েছে। গাজীপুরে গণতন্ত্র জয়লাভ করেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন চেয়েছিলেন। গাজীপুরের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জিতলে মানুষ যতটা খুশি হতো, তার চেয়ে খুশি হয়েছে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়াতে। আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখলে রাখতে চায় না।’ 

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বৃহস্পতিবার বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান। 

আগামী ১২ জুন খুলনা ও বরিশালে এবং ২১ জুন সিলেট ও রাজশাহী সিটির ভোট হবে। গাজীপুরের মতোই এই চার সিটি করপোরেশনের নির্বাচনের পাশাপাশি জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

তিনি বলেন, শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার পর বিএনপির ভোট কমে যাবে। আমাদের নির্বাচন আমরা করবো। দেশের নির্বাচন ব্যবস্থা আমরা তৈরি করবো। আমরা আতঙ্কগ্রস্ত নই।  

এসময় বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, কারো হুমকিতে বা নিষেধাজ্ঞায় কাবু হয়ে মাথা নত করার মানুষ মুজিবের বেটি নয়। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করতে চায়। কিন্তু যারা নির্বাচনে বাধা দেয় তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি কার্যকর হয় কিনা সেটা আমরা দেখবো।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তত্ত্বাবধায়ক হবে না। আমরা সংবিধান অনুযায়ী চলবো। কোন বিদেশি বন্ধু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু বলেনি।’


একাত্তর/আরবি 

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনকে দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের বহু নেতা-কর্মী। এদের মধ্যে অন্যতম হলেন হাসিনার প্রধান সহযোগী আওয়ামী লীগের সাধারণ...
আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তার পরেই সবচেয়ে বেশি আলোচিত নাম ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাঁচই...
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গেলো পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তখন থেকেই আলোচনায় আছেন দলটির সাধারণ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর