খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী

আপডেট : ১১ জুন ২০২৩, ০৬:০৫ পিএম

আইন অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে এ কথা জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। তিনি সুস্থ হলে আইনত তার সাজার বাকি অংশ কার্যকর করাই সরকারের প্রধান কাজ।

এমনকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ দিলে জামিন বাতিল হয়ে যাবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী।

নির্বাচন নিয়ে বিএনপির সাথে আলোচনা প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচন নিয়ে বিএনপির সাথে আলোচনার কোন সুযোগ নেই। নির্বাচনকালে সংসদে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলগুলোকে নিয়ে ছোট সরকার গঠন করা হবে।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসা এদেশেই সম্ভব। তিনি যেসব শর্তে মুক্তি পেয়েছেন, তাতে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি যে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন সেটাও তো সরকারের দেওয়া শর্তের বাইরে। তার বিষয়ে অন্য কোনো চিন্তাভাবনা আপাতত সরকারের নেই।

জামায়াতকে নিষিদ্ধ করার বিষয় নিয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী হিসেবে বিচার শুরুর জন্য যথেষ্ট তথ্য প্রমাণ আছে। আইন সংশোধনের প্রক্রিয়া চলছে। শিগগিরই তা মন্ত্রীসভায় উঠবে।

জামায়াতের সমাবেশ করা নিয়ে আইনমন্ত্রী বলেন, সমাবেশের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেন তারা অনুমতি দিলো- সেটার উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তিনি বলেন, সর্বোচ্চ আদালত অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায় সংবিধান থেকে কেয়ারটেকার সরকার বাতিল হয়ে যায়।

আরও পড়ুন: নির্বাচনে দশ শতাংশ ভোট পান কিনা পরখ করে দেখুন, বিএনপিকে তথ্যমন্ত্রী

মার্কিন ভিসা নীতি প্রসঙ্গে বলতে গিয়ে আনিসুল হক বলেন, মার্কিন ভিসা নীতির কারণে অপমানিত হয়েছে বাংলাদেশ। সুষ্ঠুভাবে প্রয়োগ করলে আপত্তি নাই। কিন্তু শুধু একটা দলের জন্য ব্যবহার করলে আপত্তি আছে।


একাত্তর/জো

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন কি না, তা আইন অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
টাকার পেছনে না ছুটে আইনজীবীদের পেশাদারিত্ব, নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করার আহবান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সবকিছু টাকার মানদণ্ডে পরিমাপ না করে সমাজ ও...
সংবিধান সংশোধন কমিটিতে এখনও বিরোধী দলের পক্ষ থেকে কোনো নাম দেওয়া হয়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি উল্লেখ করেন, সরকার এই কমিটিতে বিরোধী দলের...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর