খালেদা জিয়াকে নিয়ে বাইরের হস্তক্ষেপ যুক্তিসঙ্গত নয়: কাদের

আপডেট : ১৪ জুন ২০২৩, ১১:২৭ পিএম

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ব্যাপারটা বাংলাদেশের অভ্যন্তরীণবিষয় উল্লেখ করে এনিয়ে বাইরের হস্তক্ষেপ যুক্তিসঙ্গত নয় বলে মনে করেন আওয়ামী লীগেরসাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনিবলেন, খালেদা জিয়ার মুক্তি ও তার চিকিৎসা বা রাজনৈতিক সক্রিয়তার বিষয়ে অন্যকোনো রাষ্ট্রের হস্তপেক্ষ যুক্তিসঙ্গত নয়। খালেদা জিয়ার স্বাস্থ্যের চেয়ে তাকে নিয়েরাজনীতি করাটাই বিএনপির কাছে মুখ্য বিষয়।

বুধবার সকালে, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশরোড সেফটি প্রজেক্ট’ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথাবলেন। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার বিষয়টি অভ্যন্তরীণ।এই অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের হস্তক্ষেপ যুক্তিসঙ্গত নয়। তার স্বাস্থ্যের চেয়ে তাকেনিয়ে রাজনীতি করাটাই মুখ্য। রাজনৈতিকভাবে এমন কোনো চাপ সৃষ্টি করতে পারেনি যে তাকেমুক্তি দিতে হবে। তার মুক্তির বিষয়টি আইনমন্ত্রী বলতে পারবেন।

তিনি বলেন, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে যতটা না তারা উদ্বেগ করেছে, তাকেনিয়ে রাজনীতির চর্চা করেছে বেশি। যখন বেগম খালেদা জিয়ার বিচার চলছিলো তখন অহেতুক অনুপস্থিতথেকে বিচারকে বিলম্বিত করতে চেয়েছে। এমন কোনো আইনি লড়াই করতে পারেনি, আন্দোলন করতেপারেনি যেটা চাপ সৃষ্টি করতে পারে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বেগম খালেদা জিয়াকে জেলেরেখেছে, তত্ত্বাবধায়ক বাদ দিয়েছে-বিএনপির দুটি অভিযোগই মিথ্যা। মির্জা ফখরুল নিজে ব্যর্থ।সবার আগে বিএনপি নেতৃত্বের টপ টু বটম পদত্যাগ করা দরকার। দৃশ্যমান কোনো আন্দোলন তারাকরতে পারেনি। বিএনপির বেতরে গণতন্ত্রের চর্চা নেই, দেশের গণতন্ত্র আনবে কিভাবে।

জামায়াতে ইসলাম সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিষয়টি উচ্চআদালতে আছে। চূড়ান্ত রায় আসেনি। সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। দল হিসেবে জামায়াতেইসলামিকে নিষিদ্ধ করার দাবি আছে। দলটির নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন।

এ সময় জাতিসংঘে মানবাধিকার কমিশনের চিঠি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নেরজবাবে সেতুমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, আমরা কি জাতিসংঘ মানবাধিকার কমিশনের কথা ও প্রেসক্রিপশনঅনুযায়ী চলি? আওয়ামী লীগ হিউম্যান রাইটস ওয়াচের প্রেসক্রিপশনেচলে না। কোনো চাপের কাছে নতি স্বীকার করে না, করবেও না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে বলেন, সেখানে৬ জানুয়ারি গণতন্ত্রের নামে কি হল? ৬টি প্রাণ গেলো। ডোনাল্ড ট্রাম্প এখনো নির্বাচনেপরাজয় মেনে নেননি। সবাই মুখে যে গণতন্ত্রের কথা বলছে, বাস্তবে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরূপ খুঁজে পাওয়া দুষ্কর। কিছু না কিছু ত্রুটি আছে। আমাদের গণতন্ত্রও সম্পূর্ণ ত্রুটিমুক্তবলছি না। ত্রুটিমুক্ত করার চেষ্টা করছি। নির্বাচন কমিশনকে আইন করে স্বাধীন করা হয়েছে।

এ সময় বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণসম্পাদক ওবায়দুল কাদের বলেন, আপনি কতোটা জনপ্রিয় প্রমাণ করতে হলে নির্বাচনে আসতে হবে।

‘বিশ্বব্যাংক চাইলে পদ্মা সেতু একাই করতে পারত’

এর আগে রোড সেফটি অনুষ্ঠানের বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন,বিশ্বব্যাংক ইচ্ছা করলে পদ্মা সেতুর কাজটি হাতে নিতে পারত। এখানে একটা ভুল বোঝাবুঝিহয়েছে। একটা ষড়যন্ত্র ছিলো। এর সঙ্গে বাঘা বাঘা কিছু ব্যক্তি জড়িত ছিলো। এটা বড় একটাভুল বোঝাবুঝি। এজন্য আমি শুধু বিশ্বব্যাংককে দোষারোপ করি না।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে এ দেশে কিছু সমস্যাহয় সে বাস্তবতা স্বীকার করতেই হবে। ঘাটে ঘাটে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এতেকষ্ট বাড়ে, সময়‌ও বাড়ে। এই প্রজেক্টে অংশীদার হওয়ায় বিশ্বব্যাংককে ধন্যবাদ জানানতিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বব্যাংক যে সম্মান দেখিয়েছে এবং বাজেটে যে সহযোগিতাকরেছে, তার জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদ জানান তিনি।

শেখ হাসিনার সরকারের আমলে যোগাযোগের ক্ষেত্রে, বিশেষ করে সড়ক যোগাযোগেবৈপ্লবিক পরিবর্তন হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের ইতিহাসে আর কখনো(যোগাযোগে এমন উন্নয়ন) হয়নি। এটি বিরাট এক অর্জন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় বিপর্যয়: গুজরাটে রেড অ্যালার্ট জারি

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আমরা যতই পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেডএক্সপ্রেসওয়ে, একদিনে শত সেতু উদ্বোধনের ইতিহাস সৃষ্টি করি…। মন্ত্রী হিসেবে এত উন্নয়নেরপরেও এই অ্যাক্সিডেন্টের কারণে স্বস্তি পাচ্ছি না। আমরা এটা কি এড়াতে পারি না? এমনবাজেভাবে কেন সড়ক দুর্ঘটনা ঘটবে, সেই প্রশ্নও রাখেন তিনি।

এর আগে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বোধনীবক্তব্য রাখেন সড়ক ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।পরে সড়ক নিরাপত্তা নিয়ে প্যানেল আলোচনা করেন পুলিশের অতিরিক্ত আইজিপি অপরাধ ও অপারেশনআতিকুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশে বিশ্বব্যাংকের রোডসেফটি প্রজেক্টের সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিষ্ট দীপন বোস।


একাত্তর/আরবিএস  

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর