ঘূর্ণিঝড় বিপর্যয়: গুজরাটে রেড অ্যালার্ট জারি

আপডেট : ১৪ জুন ২০২৩, ০৩:৫২ পিএম

আরব সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় 'বিপর্যয়' আগামীকাল সন্ধ্যায় ভারতের গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চল এবং সংলগ্ন পাকিস্তান উপকূলে আঘাত হানবে। ঝড়টি বর্তমানে গুজরাটের উপকূলীয় শহর পোরবন্দর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, পূর্ব-মধ্য আরব সাগরে অবস্থান করছে।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার গুজরাট কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চল থেকে কমপক্ষে ৪৪ হাজার লোককে অস্থায়ী আশ্রয়ে স্থানান্তরিত করেছে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) এরইমধ্যে সৌরাষ্ট্র ও কচ্ছসহ গুজরাটের বেশ কিছু এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ও স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) প্রস্তুত রয়েছে। এছাড়া ত্রাণ প্রচেষ্টায় সহায়তা করার জন্য তৈরি রয়েছে সেনাবাহিনী। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটি ভার্চুয়াল বৈঠকে ঘূর্ণিঝড়ের জন্য গুজরাটের প্রস্তুতি পর্যালোচনা করেছেন।

শাহ রাজ্য সরকারকে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন। পাশপাশি বিদ্যুৎ, টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা এবং পানীয়সহ সমস্ত প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতে বলেছেন।

আহমেদাবাদ আইএমডির পরিচালক মনোরমা মোহান্তির মতে, ঘূর্ণিঝড়টি আগামীকাল সন্ধ্যায় জাখাউ বন্দরের কাছে কচ্ছের মান্ডভি এবং পাকিস্তানের করাচির ভেতর দিয়ে অগ্রসর হবে। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার এবং সর্বোচ্চ প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার হতে পারে। 

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৬৯টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ৩২টি ট্রেনের গন্তব্যস্থল পরিবর্তন হয়েছে। 

এদিকে ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে গুজরাটের কুচ ও রাজকোট জেলায় ঝড়ো হাওয়ায় দেয়াল ধসে পড়ে তিন জন মারা গেছেন।

পাকিস্তানের দুর্যোগ মোকাবেলা অধিদপ্তর জানিয়েছে, ১৫ জুন সিন্ধের দক্ষিণ ও দক্ষিণপূর্ব অঞ্চলে আঘাত হানতে পারে ‘বিপর্যয়’। সেক্ষেত্রে সিন্ধ প্রদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে মঙ্গলবার থেকে প্রবল বর্ষণ, ঝড়ো হাওয়া ও বন্যা দেখা দেওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। 


একাত্তর/আরবিএস  
পূর্ব ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ভূ-পৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে সৃষ্টি...
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে সোমবার সকালে আঘাত হানা শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা একলাফে বেড়ে কমপক্ষে ৭৭ জনে পৌঁছেছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে ও স্থানীয় কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, দেশের...
ভারতের গুজরাটের সুরাটে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ঘুমের ঘোরে ১০ তলার ফ্ল্যাটের জানালা দিয়ে পড়ে গিয়েও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ৫৭ বছর বয়সি এক ব্যক্তি। আট তলার একটি জানালার গ্রিলে পা আটকে ঝুলে...
ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এক হাজার ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক।    
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর