ভুল তথ্য দেয়ায় হিরো আলমের মনোনয়পত্র বাতিল

আপডেট : ১৮ জুন ২০২৩, ০৪:০৩ পিএম

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন করা হচ্ছে না আলোচিত হিরো আলমের। সঠিক তথ্য না দেয়ায় তার মনোনয়পত্র বাতিল করা হয়েছে। মূলত স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশের ভোটারের যে সই জমা দিতে হয়, সেখানে যে তথ্য দেয়া হয়েছে, তাতে অসত্য তথ্য দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়। 

রোববার দুপুরের দিকে ঢাকা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও এই আসনের রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান এ খবর একাত্তর টেলিভিশনকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মোট ভোটারের এক শতাংশ সমর্থনের যে তালিকা জমা দিয়েছেন, তাতে অনেকের সই ছিলো না। যারা সই করেছে, তারা অস্বীকার করেছে। সঠিক তথ্য না দেয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। 

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী সংসদ নির্বাচনে অংশ নিলে তাকে সেই সংসদীয় আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের সমর্থন লাগবে। তবে দলীয় প্রতীকে ভোটে অংশ নিলে এ ধরনের সমর্থনের প্রয়োজন হয় না। শুধু দলীয় সমর্থন থাকলেই হবে।

ঢাকা-১৭ আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। ফলে ১ শতাংশ অর্থাৎ ৩ হাজার ২৫২ ভোটারের স্বাক্ষর প্রয়োজন। সেখানে অসত্য তথ্য দেয়ায় মনোনয়ন বাতিল হলো আলমের। এ পর্যন্ত ১৫ জন মনোনয়ন তুললেও অর্ধেকের বেশি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।

এদিকে, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক জিএম কাদেরের জাতীয় পার্টির কাছেই থাকলো। কারণ, এই উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীই লাঙ্গল প্রতীক পেয়েছে। 

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। পরদিন হবে প্রতীক বরাদ্দ। সবশেষে ১৭ জুলাই সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ব্যালট পেপারে ভোট নেয়া হবে। পাশাপাশি ভোটে থাকবে সিসি ক্যামেরা।


একাত্তর/এআর

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় বাধা ও ব্যানার সরিয়ে ফেলার অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি কয়েকটি ছবিও শেয়ার করেছেন।
রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ ও বিশৃঙ্খলার ঘটনা তদন্ত করে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে’ প্রয়োজনীয় ব্যবস্থা...
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একইসঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর