নির্বাচন নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না: শাহরিয়ার আলম

আপডেট : ২৬ জুন ২০২৩, ০৬:১৩ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার "কোনো চাপ অনুভব করছে না" এবং "ভয়" শব্দটি আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিধানে নেই।

সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী বলেন, আমরা কোনো কিছু থেকে কোনো চাপ অনুভব করছি না। বর্তমান সরকার সংবিধান অনুযায়ী শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করবে। 

তিনি আরও বলেন, সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ মেনে নিবে না বা স্বাগত জানাবে না। তবে নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে।

শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ একটি "ছোট দেশ" হওয়ায় বিকাশমান অর্থনীতি, অংশীদারদের সাথে ব্যাপক সম্পৃক্ততা এবং রাজনৈতিক স্থিতিশীলতার সাথে বিশ্বব্যাপী তার অবস্থান পরিবর্তন করেছে। তিনি বলেন, বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশকে ভালো অনুশীলনের উদাহরণ হিসেবে দেখা হয়। শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ ও দেশের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেবেন না।

মানবাধিকার বিষয়ে র‌্যাবের উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজি করাবে উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকার রক্ষায় র‌্যাবের কার্যক্রমে সন্তোষজনক উন্নতি দেখেও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে ঢাকা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

আরও পড়ুন: ঈদের পর জোরদার আন্দোলন: ফখরুল

এদিকে রোহিঙ্গা সঙ্কটের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পূর্ণ মাত্রায় প্রত্যাবাসন শুরু করার আগে বিভিন্ন চ্যালেঞ্জ পর্যবেক্ষণ করতে বাংলাদেশ প্রত্যাবাসনের ক্ষেত্রে স্বল্প পরিসরে প্রত্যাবাসনের পরীক্ষামূলক উদ্যোত নিতে বদ্ধপরিকর।

তিনি বলেন, আমি সবাইকে সেই প্রক্রিয়াকে সমর্থন দেয়া জন্য আহ্বান জানাব। রোহিঙ্গারা ফিরে যেতে চায়। আমরা তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, এ ধরণের উদ্যোগের ফলাফল "বাস্তবিক রোহিঙ্গা প্রত্যাবাসন" শুরু করতে সাহায্য করবে। আলোচনা সঞ্চালনা করেন ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস।


একাত্তর/আরবিএস  

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পতিত সরকারের আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বারবার পরিকল্পিতভাবে বিতর্ক তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর