ইইউ প্রতিনিধির সাথে বৈঠকে যা বললেন ফখরুল

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১০:০৩ পিএম

আগামী নির্বাচন ব্যবস্থা কেমন হবে সে বিষয়ে খোঁজ খবর নিতে আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে  আসবে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে আলাপ-আলোচনা করবে।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইইউর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইউরোপীয় ইউনিয়ন সবসময় বলেছে, বাংলাদেশে তারা একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। সে বিষয়টা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশে তাদের একটি টিম এসেছে। 

তিনি বলেন, তারা এইটা দেখতে এসেছে যে, বাংলাদেশের সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ আছে কি না। তবে আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

মির্জা ফখরুল বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, প্রেসক্রিপশনের বিষয়ে এখানে কোনো প্রশ্নই উঠতে পারে না। নির্বাচনে প্রেসক্রিপশন আবার কীসের। আমরা সবসময় বলছি, নিরপেক্ষ সরকার ছাড়া এখানকার নির্বাচন সম্ভব নয়। গত দুই নির্বাচনে প্রমাণ হয়ে গেছে, বাংলাদেশ নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন কোনভাবেই সম্ভব নয়। 

ইইউ প্রতিনিধিদলের দেশের আসার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে আগামী সপ্তাহে একটি বিশেষজ্ঞ দল আসবে। ওই দলের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলাপ-আলোচনা হবে। সেই দলের সঙ্গে আগাম আলোচনার পরিপ্রেক্ষিতে আজকের আলোচনা হয়েছে। মূলত আগামী নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। 

বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, ডিসিএম স্প্যানিয়ার বার্ন্ড ও রাজনৈতিক কর্মকর্তা সেবাস্টিয়ান। আর বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

একাত্তর/এআর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক এবং এই নির্বাচন বাংলাদেশে নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন...
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। 
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে ৫ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে দলটি।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর