আজ রাজপথে দুই দলের শোডাউন, সতর্ক পুলিশ

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০১:৩২ পিএম

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনে যুক্ত শরিকদের সঙ্গে নিয়ে বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করবে আজ। ইতিমধ্যে দলটি সব প্রস্তুতি সেরেও ফেলেছে। অপরদিকে এদিন রাজপথ ছেড়ে ঘরে বসে থাকছেনা ক্ষমতাসীনরাও। একই দিন একই সময়ে ক্ষমতাসীন দলটিও ডেকেছে শান্তি সমাবেশ।

পুলিশের দেওয়া ২৩ শর্তে বুধবার ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ ও বিএনপি। একই দিনে বৃহৎ দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থাকবে সাদা পোশাকের পুলিশও। 

বুধবার দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে পুলিশের ২৩ শর্তে সমাবেশ করবে বিএনপি। ডিএমপির শর্তে বলা হয়েছে, দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে (পুলিশ হাসপাতাল ক্রসিং থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত মধ্যবর্তী স্থানে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সমাবেশ করার অনুমতি দেওয়া হলো। 

আওয়ামী লীগকে দেওয়া শর্তে বলা হয়, এদিন বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন স্থানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ করা যাবে। 

একই দিনে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি থাকায় রাজপথ উত্তপ্ত হওয়ার শঙ্কা প্রকাশ করছে রাজনৈতিক দলগুলো। এরইমধ্যে বিএনপির পক্ষ থেকে ‘চক্রান্তের’ অভিযোগ করা হয়েছে। 

দলটির নেতারা অভিযোগ, আওয়ামী লীগই একই দিনে কর্মসূচি ডেকে  ‘পায়ে-পা রেখে’ পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে। 

জবাবে আওয়ামী লীগের নেতারা বলছেন, বিএনপি-জামায়াত যেন সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে তারা সতর্ক থাকবে।

সূত্র জানিয়েছে, আজকের শান্তি সমাবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে আওয়ামী লীগ। এ কারণে সমাবেশে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতিও নেওয়া হয়েছে।

প্রস্তুতির অংশ হিসেবে গত দুই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ পৃথকভাবে বর্ধিত ও প্রতিনিধি সভা করেছে। উভয় সভায় মহানগরীর দুই অংশের মহানগর, থানা ও ওয়ার্ড নেতাদের স্ব স্ব এলাকার দল ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীর সমাবেশে উপস্থিতি নিশ্চিত করতে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন আসনের সরকারদলীয় এমপি ও জনপ্রতিনিধিদের অধিকসংখ্যক নেতাকর্মীকে সমাবেশে উপস্থিত করতে বলা হয়েছে।

অপরদিকে আজকের সমাবেশকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সূত্র জানিয়েছে, সমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের কিছু কর্মসূচিও ঘোষণা করা হবে। পাশাপাশি ৩১ দফা রূপরেখা ঘোষণার প্রস্তুতি রয়েছে।


একাত্তর/এসি

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর