প্রশাসনে কর্মরতদের উদ্দেশে ফখরুলের বিবৃতি

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১০:১৯ পিএম

প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিবৃতি দিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দলীয় বিবেচনায় কিংবা আক্রোশমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। 

বিবৃতিতে তিনি বলেন, সিভিল ও পুলিশ প্রশাসনের নগণ্য সংখ্যক দুর্নীতিপরায়ণ ও দলবাজ কর্মকর্তা অপপ্রচার চালাচ্ছে যে, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী শাসনামলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, এমনকি জেল-জরিমানার মতো পরিস্থিতির শিকার হতে হবে। বোঝা যায় যে, অনির্বাচিত ও অবৈধ আওয়ামী সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য যেসব ষড়যন্ত্র করছে, এই অপপ্রচার সেই ষড়যন্ত্রেরই একটি অংশ।

মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের সই করা এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘দলের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে, জনগণের সমর্থনে যদি বিএনপি দেশ পরিচালনার সুযোগ পায়, তাহলে প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কার্মচারীদের চাকরির সুরক্ষা নিশ্চিত করা হবে।’

তিনি বলেন, ‘কোনও সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দলীয় বিবেচনায় কিংবা আক্রোশমূলক কোনও ব্যবস্থা গ্রহণ করা হবে না, বা কাউকেই তা করতে দেওয়া হবে না। উপরন্তু, বিগত ১৫ বছর যেসব কর্মকর্তা-কর্মচারীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর প্রদান, দীর্ঘদিন ওএসডি রাখা এবং পদোন্নতি বঞ্চিত করা হয়েছে, তাদের প্রতিও ন্যায়বিচার নিশ্চিত করা হবে।’ 

ফখরুল বিবৃতিতে বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারী যেসব কর্তৃপক্ষের বেআইনি আদেশে, কিংবা চাপে পড়ে বিতর্কিত কাজ করতে বাধ্য হয়েছেন, যা প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তীতে অন্যায়, অবৈধ ও বেআইনি বলে পরিগণিত হবে, সেসব কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিএনপির আহ্বান হলো— এখন থেকে তারা যদি আর এরূপ অন্যায়, অবৈধ ও বেআইনি কোনও কাজ না করেন, তাহলে তাদের পূর্ববর্তী ভূমিকা সহানুভূতি ও ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করা হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘১৯৭৯ সালের সরকারি বিধি অনুযায়ী, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেবলমাত্র আইনানুগ আদেশ ও নির্দেশ মেনে চলতে বাধ্য। কিন্তু বে-আইনি আদেশ মানা বা বাস্তবায়নে বাধ্য নন। এ দেশের সন্তান হিসেবেও দেশে আইনের শাসন সমুন্নত রাখা আমাদের সবার কর্তব্য। বিএনপি একান্তভাবেই প্রত্যাশা করে যে, সরকারি কর্মকর্তা-কার্মচারীরা কোনও দল বা গোষ্ঠীর স্বার্থে কাজ না করে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সততা ও নিরপেক্ষতা বজায় রেখে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্ব পালন করবেন।’


একাত্তর/এআর

বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
মাত্র দুই বছর আগে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যখন ক্যারিয়ারই মারাত্মক হুমকির মুখে পড়েছিল, তখন কে ভেবেছিল এই মানুষটিই ২০২৬ বিশ্বকাপে স্পেনের জয়ের মূল কাণ্ডারি হবেন? মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর