আমানের খোঁজ নিলেন, দুপুরের খাবার ও ফল পাঠালেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৮:১২ পিএম

অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আমানের জন্য পাঠিয়েছেন দুপুরের খাবার, মৌসুমি ফল ও জুস। 

আমান এসব উপহার গ্রহণ করে মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। 

শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব খাবার পৌঁছে দেন আমানকে। প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ জানতে চেয়েছেন এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন বলেও আমানকে জানান লিপু। 

আমানউল্লাহ আমান উন্নত চিকিৎসার জন্য দেশের যেকোনো হাসপাতালে যেতে চাইলে প্রধানমন্ত্রী সেই ব্যবস্থা করে দিবেন বলে জানান তার প্রতিনিধি।

image


নিষেধ অমান্য করে এদিন রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে অবস্থান নিতে যায় বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। বেলা ১১টা থেকেই তারা শনির আখড়া, ধোলাইখাল, মাতুয়াইল ও গাবতলীসহ বেশ কিছু এলাকায় অবস্থান নেয়। 

বিএনপি নেতা আমান যান গাবতলীতে। আমিনবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি চলার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। 

এরপর দুপুরের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতাকে আমানকে দেখতে যান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এসময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমি ফল ও জুস এক বুকেট তুলে দেন এপিএস গাজী হাফিজুর রহমান। তিনি আমানউল্লাহ আমানকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য এসকল খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।’ 

‘লিকু আরও বলেন, চিকিৎসার জন্য দেশের ভিতরে অন্য যে কোনো হাসপাতালে জনাব আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

image


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘জনাব আমানউল্লাহ প্রধানমন্ত্রীর এ সকল উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।’ 


একাত্তর/আরবি 

১৪ দলের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। 
যতদিন পদ্মা সেতু থাকবে, ততদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উচ্চারিত হবে। মানুষের হৃদয়ে যে নাম লিখিয়েছেন শেখ হাসিনা, সেখানেই বেঁচে থাকবেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া সাম্প্রতিক কয়েকটি চুক্তি ও সমঝোতাকে ‘গোলামির নতুন সংস্করণ‘ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ‘জিরো টলারেন্স’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, কোনো ব্যক্তির দুর্নীতির দায় প্রতিষ্ঠান নেবে না। 
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর