বিএনপি আমলে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া ধ্বংস হয়েছে: জয়

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০১:১২ পিএম

বিএনপি-জামায়াতের সর্বশেষ শাসনামলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ঘুষ এবং রাজনৈতিক আনুগত্যই ছিল সকল ধরনের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রধান যোগ্যতা, যেখানে মেধাবী শিক্ষার্থীদের কোন স্থান ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, এর ফলে চমৎকার শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও হাজারো মেধাবী শিক্ষার্থী দেশের সেবা করার জন্য কোন চাকরি পায়নি।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি ৪১তম বিসিএস পরীক্ষার ফলাফল ঘোষণা করে পাবলিক সার্ভিস কমিশন দুই হাজার ৫২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মেধাবী শিক্ষার্থীদের একান্ত চাওয়া সকল ধরনের সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করেছে। কিন্তু অতীতে লাগামহীন দুর্নীতির মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়াকে নষ্ট করা হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন কাদের

ফেসবুকে পোস্ট করা এক ভিডিও ক্লিপে জয় বলেন, ‘আমরা পিছনে ফিরে তাকালে দেখতে পাই বিএনপি-জামাত শাসনামলে কি অভূতপূর্ব দুর্নীতির কুখ্যাত সব গল্প খুঁজে পাই, যার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে ধ্বংস করা হয়েছে।’


একাত্তর/জো

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানোর দায়ে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রোববার (১৯ এপ্রিল) সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী...
জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক...
সরকারি চাকরি ফিরে পেতে যাচ্ছেন জিয়া পরিবারের সদস্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সব প্রক্রিয়া শেষে দু-একদিনের মধ্যে এ বিষয়ে আদেশ জারি করা হবে। সচিবালয়...
ডাটা সেন্টার থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
শুক্রবার বিকেলে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। সিজেপির পক্ষ...
মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক...
শরতের শেষে এসে দেশের দক্ষিণাঞ্চলের আকাশ খানিকটা মেঘলা থাকার পাশাপাশি নামতে পারে স্বস্তির বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর