সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান

আপডেট : ০৮ মে ২০২৫, ১২:১৭ পিএম

সরকারি চাকরি ফিরে পেতে যাচ্ছেন জিয়া পরিবারের সদস্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সব প্রক্রিয়া শেষে দু-একদিনের মধ্যে এ বিষয়ে আদেশ জারি করা হবে। সচিবালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

২০১৩ সালে দেশে ফিরে নিজ কর্মস্থলে যোগদান না করায় বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী ডা. জোবাইদা রহমানের চাকরির অবসান হয়।

মঙ্গলবার (৬ মে) ১৭ বছর পর লন্ডন থেকে শাশুড়ি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরেছেন ডা. জোবাইদা রহমান।

বুধবার বিকেলে বনানী সামরিক কবরস্থানে বাবা সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তিনি। এসময় আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমানও ডা. জোবাইদার সঙ্গে ছিলেন।

বনানীর সামরিক কবরস্থানে বাবা সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের কবর জিয়ারত করছেন ডা. জোবাইদা রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান লন্ডনে অবস্থান করছিলেন ২০০৮ সাল থেকে। ২০১৩ সালে দেশে ফিরে নিজ কর্মস্থলে যোগদান না করায় বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকরির অবসান হয়।

১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জোবাইদা রহমানের বিয়ে হয়। ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন তিনি। ওই পরীক্ষায় সারাদেশে প্রথমস্থান অধিকার করেছিলেন ডা. জোবাইদা রহমান।

ডা. জোবাইদা রহমান এক জন হৃদরোগ বিশেষজ্ঞ। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন তিনি। সেই সাথে যুক্তরাজ্য থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন ডা. জোবাইদা।

একাত্তর/আরএ
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন সামনে রেখে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার সকাল থেকেই সেখানে ছিল উৎসবে আবহ। উপনির্বাচনে দলের...
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর