চূড়ান্ত নিবন্ধন পেলো বিএনএম ও বিএসপি

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৬:৫৫ পিএম

রাজনৈতিক দল হিসেবে চূড়ান্তভাবে নিবন্ধন পেলো বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।  

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) মো: শরিফুল আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইসি সর্বসম্মতিক্রমে এই দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

‘বিএনএম’র প্রতীক ‘নোঙর’ এবং বিএসপি’র প্রতীক ‘একতারা’।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের জন্য ১৯৬টি দল ইসিতে আবেদন জমা দেয়। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে ১২টি দল শর্ত পূরণ করে। তাদের দেয়া তথ্য অধিকতর যাচাই-বাছাই করার পর প্রাথমিকভাবে গণঅধিকার পরিষদ, বিএনএম, বিএসপি ও এবি পার্টি নিবন্ধন পায়। পরবর্তী উচ্চ পর্যায়ের কমিটির তদন্তের পর বাদ পড়ে গণঅধিকার পরিষদ ও এবি পার্টি।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৩৫ জনের করোনা শনাক্ত

এর আগে, নির্বাচন কমিশন এ দুটি দলকে প্রাথমিকভাবে চূড়ান্ত করে দাবি বা আপত্তির বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। বিএনএম ও বিএসপির বিরুদ্ধে তিনটি অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগগুলো সম্প্রতি শুনানিতে না টিকলে নিবন্ধন পায় এ দল দুটি। 


একাত্তর/আরবিএস  

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। 
সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সরকারি চাকরি থেকে অব্যাহতির নির্দিষ্ট সময়সীমা পার না...
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর