পদের ভয়ে গ্রেনেড হামলা নিয়ে মিথ্যাচারে ফখরুল: তথ্যমন্ত্রী

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৩:১০ পিএম

মহাসচিব পদ নড়বড়ে হয়ে যাওয়ায় একুশে আগস্টে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘২১ আগস্টের ঘটনাকে তিনি (ফখরুল) আওয়ামী লীগের সাজানো নাটক বলেছেন। এরচেয়ে বড় মিথ্যাচার কি হতে পারে?

‘যে দল হত্যাকাণ্ড পরিচালনা করে সে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুলের মহাসচিব পদ নড়ে গেছে বলেই তিনি মিথ্যাচার করছেন।’ 

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী সমাবেশে শেখ হাসিনা ওপর গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হন ২৪ জন।

উনিশ বছর পরে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ওই ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ২১ আগস্টের পুরো বিষয়টি সাজানো নাটক। রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির নেতাদের ওই মামলায় সাজা দেয়া হয়েছে।

তখনকার বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ওই ঘটনার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হয়। নানা নাটকীয়তার পর ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলার রায় দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

রায়ে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, খালেদার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন,  আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই ২১ আগস্টে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। পুলিশ পাহারার পরিবর্তে সেদিন জঙ্গিদের পাঠিয়েছিল তৎকালীন সরকার।

এদিন নির্বাচন নিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাছান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশে কারা সরকারে থাকবে, তা ঠিক করবে জনগণ। প্রতিবেশী দেশের এ নিয়ে চিন্তা থাকতেই পারে।

‘ভারত বা আমেরিকা, দুই দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক ভালো। তবে ভারতের সঙ্গে যে সম্পর্ক, তা অন্য কারো সাথে তুলনা হয় না।’ 

সংবিধান মেনে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।


একাত্তর/আরবি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুম ও খুনের চেয়েও বড় ভয়াবহ বাস্তবতা হলো—ফ্যাসিস্ট শেখ হাসিনার এ নিয়ে কোনো অনুশোচনা ছিলো না বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর