আনিসুল হকের পাঁচ ও জ্যাকবের তিন দিন রিমান্ড

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১০:৪৮ এএম

রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় ভোলার সাবেক সংসদ সদস্য জ্যাকবের তিন দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এ আদেশ দেন।  

এছাড়া এদিন সালমান এফ রহমান, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদারকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিন সকাল ৯টার দিকে আসামিদের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয় ঢাকা চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। 

এসময় ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের ১০ এবং শামীম হাওলাদার হত্যা মামলায় জ্যাকবের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 

রিমান্ডের বিরোধীতা করে আসামিপক্ষের আইনজীবী জানান, তারা রূপনগর বা উত্তরার বাসিন্দা বা সংসদ সদস্য নন। তারা কখনও এই এলাকায় আসেনও নাই। শুধুমাত্র হয়রানি করতে এই মামলার আসামি করা হয়েছে। 

তবে রাষ্ট্রপক্ষ রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুল হকের পাঁচ ও জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, পল্টন, উত্তরা পূর্ব এবং পশ্চিম থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, শাজাহান খান ও দীপু মনিকে। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

মামলার সূত্রে জানা যায়, রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ রোডের পাশে জসিম উদ্দিন মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে গত পাঁচ আগস্ট অংশ নেন ফজলুল করিম। বিকাল সাড়ে চারটায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন ফজলুলসহ আরও অনেকে। ওইদিন ৯টা ১৯ মিনিটের দিকে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হাসপাতালে নেওয়া হলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল (৪৪) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের নামে গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আনিসুল হক চার নম্বর আসামি। 

গত ১৩ আগস্ট নৌপথে ‘পলায়নরত অবস্থায়’ রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার দেখানো হয়। 

একাত্তর/এসি
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার...
সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও গণভোটের বিধান বিলুপ্তিসহ সংবিধানের কয়েকটি বিধানকে...
সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল–সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণা করবে আপিল বিভাগ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর